সুমিত বিশ্বাস, পুরুলিয়া: গাঁ-গঞ্জে সাপের উপদ্রব কম নয়৷ কেউটে-ই হোক কিংবা অজগর, কারও বাড়িতে সাপ ঢুকলেই ডাক পড়ে তাঁর৷ খালি হাতেই সাপ ধরে জঙ্গলে ছেড়ে দেন তিনি৷ জঙ্গলের ছাড়ার আগে পর্যন্ত বিষধর সাপ দিয়ে চলে নানা কসরত৷ জীবনের ঝুঁকি নিয়েই সামান্য রোজগার৷ পুরুলিয়ার ঝালদার বাসিন্দা গৌতম প্রামাণিককে ‘সাপধরা’ নামেই চেনেন সকলেই৷ কিন্তু, সেই সাপের খেলা দেখতে গিয়ে বিপদে পড়েছেন তিনি৷ কেউটে সাপ ছোবল মেরেছে ডান পায়ে৷ ঝাড়খণ্ডের জামশেদপুরের একটি হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি৷ এদিকে আবার গৌতম প্রামাণিকের সাপধরা ও সাপ নিয়ে কসরতের ভিডিও তুলে রেখেছিলেন স্থানীয় বাসিন্দারা৷ সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
[দুধের শিশুকে খুন না করলে গ্রামে ঢোকা বন্ধ মায়ের, কী করলেন আদিবাসী তরুণী?]
ঘটনার সূত্রপাত গত রবিবার৷ পুরুলিয়া ঝালদা শহরের রাস্তায় সাপ দেখে কেউটে সাপ দেখে আঁতকে উঠেছিলেন স্থানীয় বাসিন্দারা৷ ভয়ে বাড়ির দরজা-জানালা বন্ধ করে দেন সকলে৷ যথারীতি ডাক পড়ে ‘সাপধরা’ গৌতম প্রামাণিকের৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনায়াসেই লেজ ধরে বিষধর সাপটিকে রেললাইনের ধারের জঙ্গলে নিয়ে চলে যান গৌতম৷ শুরু হয়ে যায় সাপ নিয়ে কসরত৷ মিনিট পাঁচেক পর মুখের হাতে নিয়ে যেতেই গৌতমের ডান পায়ে ছোবল মারে কেউটি সাপ! প্রথম নিজেই পা টিপে বিষ বের করার চেষ্টা করেছিলেন তিনি৷ কিন্তু, বিশেষ লাভ হয়নি৷ বরং বিষের প্রভাবে ক্রমশই ঝিমিয়ে পড়তে থাকেন গৌতম৷ তড়িঘড়ি ‘সাপধরা’কে নিয়ে যাওয়া হয় ঝালদা এক নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গৌতম প্রামাণিককে অন্যত্র স্থানান্তরিত করা হয়৷
এখন ঝাড়খণ্ডের জামশেদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন পুরুলিয়া ঝালদার গৌতম প্রামাণিক৷ তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি৷ ‘সাপধরা’ গৌতমের এমন পরিণতিতে হতবাক সকলেই৷ এদিকে দুর্ঘটনার পর থেকে গৌতম প্রামাণিকে সাপ নিয়ে কসরতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন ঝালদার বাসিন্দারা৷ ভিডিওগুলি ভাইরাল হয়ে গিয়েছে৷
ছবি: অমিত সিং দেও
[আজও চলবে হিট ওয়েভের দাপট, এখনও পর্যন্ত গরমের বলি ৪]
সর্বশেষ খবর
-
ভাদ্র মাসে এই কাজগুলি করলে কেল্লাফতে, পুজোর আগেই হবেন লাখপতি!
-
বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফের ধাঁচে সেপ্টেম্বরেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’, ২০ শতাংশ সংরক্ষণ অগ্নিবীরদের
-
মেলেনি প্রথম এগারোয় সুযোগ, তবুও দলীপের জন্য ২ পেসারকে ছাড়লেন না গিল-গম্ভীর, কেন?
-
নতুন সিনেমার সঙ্গে জীবনেরও শুভারম্ভ, মালদ্বীপে বাগদান সারলেন সপ্তাশ্ব বসু,পাত্রী কে?
-
শাহরুখকে নোটিস দিয়েও ক্ষান্ত নন, মুম্বইয়ে ফের হইচই ফেলে দিয়ে বিরাট কাণ্ড ‘সিংহম’ তুখারামের