সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টির হাত ধরে রাজ্যে ফিরল শীতের আমেজ৷ শহরবাসীর মন ভাল করে দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল, আগামী দু-তিন দিনও এমন হালকা ঠান্ডার আবহাওয়াই থাকবে৷ শুধু তাই নয়, সপ্তাহান্তে ফের বৃষ্টিস্নাত হতে পারে তিলোত্তমা৷
(রোহিত ভেমুলার স্মৃতি উসকে আত্মঘাতী দলিত ছাত্র)
মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি কম৷ সোমবারও তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ছিল৷ হাওয়া অফিস সূত্রে খবর, গত তিন-চার দিনের ‘অকালবর্ষণ’-এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ঝটকায় অনেকটাই নিচে নেমেছে৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, মেঘ কেটে আকাশ সাফ হতেই পারদ নিম্নমুখী হয়েছে৷ সমুদ্র ও স্থলভাগ, দু’দিক থেকেই ঠান্ডা হাওয়া আসছে৷ ফলে গরম জোলো বাতাস আপাতত নেই৷ তাই ভিজে মাটিতে রোদ পড়লেও গরম হচ্ছে না৷ সুতরাং বাতাসও ঠান্ডা থাকছে৷ আগামী দু-তিন দিনও পারদ নিচের দিকেই থাকবে৷ পাশাপাশি শুক্র ও শনিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়ে রাখল আবহাওয়া দপ্তর৷ অর্থাৎ মধ্য-মার্চেও ঠান্ডার আমেজ উপহার দিয়ে গেল উত্তুরে হাওয়া৷ তবে চলতি সপ্তাহ কাটলেই গরমের চোখরাঙানি টের পাওয়া যাবে বলেও মনে করিয়ে দেওয়া হল৷
(গোয়া নিয়ে কংগ্রেসের আর্জি শুনতে রাজি সুপ্রিম কোর্ট)
এদিকে বসন্ত ও বর্ষণের যুগলবন্দিতে পরিবেশ মনোরম হলেও গরমের আচমকা ছন্দপতনে সিঁদুরে মেঘ দেখছেন ডাক্তারবাবুরা৷ তাঁদের মতে, শীত-বসন্তের এই সন্ধিক্ষণে ভাইরাস-ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে৷ শরীরে বাসা বাঁধে সর্দি-কাশি, জ্বরের মতো ভাইরাসবাহিত রোগ৷ এমন আবহাওয়াই শিশু ও বয়স্কদের শরীর খারাপের আশঙ্কা সবচেয়ে বেশি বলে সতর্কবার্তা ডাক্তারবাবুদের৷
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?