Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬

মার্চেও শহরে শীতের আমেজ, সপ্তাহান্তে সম্ভাবনা বৃষ্টির

বসন্ত ও বর্ষণের যুগলবন্দিতে পরিবেশ মনোরম হলেও গরমের আচমকা ছন্দপতনে সিঁদুরে মেঘ দেখছেন ডাক্তারবাবুরা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০১৭, ০৪:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০১৭, ০৪:৩২

options
link
মার্চেও শহরে শীতের আমেজ, সপ্তাহান্তে সম্ভাবনা বৃষ্টির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টির হাত ধরে রাজ্যে ফিরল শীতের আমেজ৷ শহরবাসীর মন ভাল করে দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল, আগামী দু-তিন দিনও এমন হালকা ঠান্ডার আবহাওয়াই থাকবে৷ শুধু তাই নয়, সপ্তাহান্তে ফের বৃষ্টিস্নাত হতে পারে তিলোত্তমা৷

(রোহিত ভেমুলার স্মৃতি উসকে আত্মঘাতী দলিত ছাত্র)

মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি কম৷ সোমবারও তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ছিল৷ হাওয়া অফিস সূত্রে খবর, গত তিন-চার দিনের ‘অকালবর্ষণ’-এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ঝটকায় অনেকটাই নিচে নেমেছে৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, মেঘ কেটে আকাশ সাফ হতেই পারদ নিম্নমুখী হয়েছে৷ সমুদ্র ও স্থলভাগ, দু’দিক থেকেই ঠান্ডা হাওয়া আসছে৷ ফলে গরম জোলো বাতাস আপাতত নেই৷ তাই ভিজে মাটিতে রোদ পড়লেও গরম হচ্ছে না৷ সুতরাং বাতাসও ঠান্ডা থাকছে৷ আগামী দু-তিন দিনও পারদ নিচের দিকেই থাকবে৷ পাশাপাশি শুক্র ও শনিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়ে রাখল আবহাওয়া দপ্তর৷ অর্থাৎ মধ্য-মার্চেও ঠান্ডার আমেজ উপহার দিয়ে গেল উত্তুরে হাওয়া৷ তবে চলতি সপ্তাহ কাটলেই গরমের চোখরাঙানি টের পাওয়া যাবে বলেও মনে করিয়ে দেওয়া হল৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(গোয়া নিয়ে কংগ্রেসের আর্জি শুনতে রাজি সুপ্রিম কোর্ট)

এদিকে বসন্ত ও বর্ষণের যুগলবন্দিতে পরিবেশ মনোরম হলেও গরমের আচমকা ছন্দপতনে সিঁদুরে মেঘ দেখছেন ডাক্তারবাবুরা৷ তাঁদের মতে, শীত-বসন্তের এই সন্ধিক্ষণে ভাইরাস-ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে৷ শরীরে বাসা বাঁধে সর্দি-কাশি, জ্বরের মতো ভাইরাসবাহিত রোগ৷ এমন আবহাওয়াই শিশু ও বয়স্কদের শরীর খারাপের আশঙ্কা সবচেয়ে বেশি বলে সতর্কবার্তা ডাক্তারবাবুদের৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.