Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

চিকিৎসার নামে ব্যবসা চলবে না, ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে চিকিৎসার নামে ব্যবসা করা চলবে না। আরও একবার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি রক্ষা আন্দোলনকে স্মরণ করে কৃষক দিবস উদযাপনে বক্তৃতা দিতে গিয়ে ফের এ কথা মনে করিয়ে দেন তিনি। রোহিত ভেমুলার স্মৃতি উসকে আত্মঘাতী দলিত ছাত্র নন্দীগ্রাম-সিঙ্গুর-নেতাইয়ে জমি রক্ষা আন্দোলনে শহিদদের এদিন স্মরণ করেন মুখ্যমন্ত্রী। জানান, সরকারে আসার পর … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/bengal/commercialisation-of-health-services-not-acceptable-says-cm-mamata/pid/51835/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "চিকিৎসার নামে ব্যবসা চলবে না, ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০১৭, ০৮:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০১৭, ০৮:৩১

options
link
চিকিৎসার নামে ব্যবসা চলবে না, ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে চিকিৎসার নামে ব্যবসা করা চলবে না। আরও একবার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি রক্ষা আন্দোলনকে স্মরণ করে কৃষক দিবস উদযাপনে বক্তৃতা দিতে গিয়ে ফের এ কথা মনে করিয়ে দেন তিনি।

রোহিত ভেমুলার স্মৃতি উসকে আত্মঘাতী দলিত ছাত্র

নন্দীগ্রাম-সিঙ্গুর-নেতাইয়ে জমি রক্ষা আন্দোলনে শহিদদের এদিন স্মরণ করেন মুখ্যমন্ত্রী। জানান, সরকারে আসার পর তাঁর প্রতিশ্রুতি ছিল সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া। সরকার সে কথা রেখেছে। নির্বাচনে একরকম প্রতিশ্রুতি, আর কাজে অন্যরকম, এরকম কথার খেলাপ তাঁর সরকার করে না বলেই জানালেন মুখ্যমন্ত্রী। এদিন ৭৫ জন কৃষকের হাতে কৃষকরত্ন সম্মান তুলে দেওয়া হয়। পাশাপাশি কৃষিক্ষেত্রে রাজ্যের নানা সাফল্যের খতিয়ানও তুলে ধরেন তিনি। ৯০ শতাংশ কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে কিষান ক্রেডিট কার্ড। ১৮৬টি কৃষক বাজার তৈরির পরিকল্পনা নিয়েছিল তাঁর সরকার। তার মধ্যে ১৬৬টির কাজ সম্পূর্ণ হয়েছে বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী। এছাড়া নানা প্রকল্পের মাধ্যমে কৃষকদের সুবিধা করে দিয়ে তাঁদের বার্ষিক আয় বাড়ানোই যে সরকারের লক্ষ্য এদিন সে কথা আরও একবার জানিয়ে দেনে মুখ্যমন্ত্রী।  তাঁর মতে, কৃষকই একটি দেশের ভিত্তি।  তাই কৃষকদের উন্নয়নেই দেশের উন্নতি সম্ভব।

Advertisement

পারিকরের শপথে স্থগিতাদেশ নয়, নির্দেশ আস্থা ভোটের

এ প্রসঙ্গে কেন্দ্রকে একহাত নিতেও ছাড়লেন না তিনি। উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ের পর কেন্দ্র বিরোধিতায় ভাটা পড়বে বলেই অনুমান করেছিলেন রাজনৈতিক বিষেষজ্ঞরা। যদিও আজ চেনা মেজাজ থেকে বিন্দুমাত্র সরলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তাঁর মুখে শোনা গেল নোটবন্দির জেরে কৃষকদের অসুবিধায় পড়ার কথা। তবে সব সমস্যায় তাঁর সরকার যে কৃষকদের পাশে আছে সে কথাও জানালেন। সেইসঙ্গে মিড ডে মিল প্রকল্পে ও কিষান ক্রেডিট কার্ড পাওয়ায় আধার বাধ্যতামূলক করা নিয়েও কেন্দ্রের সমালোচনা করেন তিনি।  জানান, আধার কার্ড যে প্রয়োজনীয় নয় এমনটা তিনি বলছেন না। কিন্তু যতক্ষণ না কাজটা সম্পূর্ণ হচ্ছে না, ততক্ষণ সাধারণ মানুষকে বঞ্চিত করার অধিকার নেই কারওরই। তাঁর মতে, ক্ষমতা আসবে যাবে। কিন্তু ক্ষমতার অপব্যবহার কখনওই গণতন্ত্র মেনে নেয় না। বাংলার লড়াইয়ের ক্ষমতার উল্লেখ করে দিয়ে তিনি জানান, সে কোনও অসাম্যের বিরুদ্ধে চিরকালই লড়াই করবে বাংলা।

দেবতার বিরুদ্ধে লেখার ‘সাজা’, লেখকের মুখে কালি কট্টরবাদীদের

এর পাশাপাশিই রাজ্যের স্বাস্থ্য নিয়েও এদিন কঠোর বার্তা দেন মমতা। জানান, চিকিৎসা পরিষেবা নিয়ে কখনওই ব্যবসা করা চলবে না। প্রয়োজন না থাকলে অকারণে এটা ওটা টেস্ট করিয়ে খরচ বাড়ানো চলবে না। তবে তাঁর মত, কোনও অভিযোগ থাকলে তা যেন প্রশাসনকে জানানো হয়। ভাঙচুর করা বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন তিনি। জেলায় জেলায় স্বাস্থ্য পরিষেবা আরও অনেক উন্নত করা হয়েছে, সরকারি স্তরে যথাসাধ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে বলেও এদিন জানালেন তিনি। প্রসঙ্গত, আজই সঞ্জয় রায়ের মৃত্যুর জেরে ফুলবাগান থানায় তলব করা হয়েছে অ্যাপোলোর প্রাক্তন সিইও রূপালি বসুকে। এদিকে মেডিকায় সুনীল পাণ্ডের হৃদরোগের চিকিৎসা করতে গিয়ে বাদ দেওয়া হয়েছে পা।  সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে তাঁর। ফলে রাজ্যের বেসরকারি স্বাস্থ্য পরিষেবা আবারও কাঠগড়ায়। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।

মোদি হাওয়ায় বাড়ল টাকার দাম, উর্ধ্বমুখী শেয়ার

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.