Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
বঙ্গে পালাবদল
TMC

তৃণমূল বিধায়কের কার্যালয়ে কন্ডোম, গুদাম থেকে মিলল প্রচুর ত্রাণ! চাঞ্চল্য খণ্ডঘোষে

বিধায়কের কার্যালয় থেকে উদ্ধার হল কন্ডোমের প্যাকেট। একই সঙ্গে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হল বিধায়ক কার্যালয় সংলগ্ন একটি গুদাম ঘর থেকে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে তৃণমূলের বিধায়ক নবীনচন্দ্র বাগের কার্যালয় থেকেই এই সমস্ত জিনিস উদ্ধার হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
অর্ক দে
অর্ক দে

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ২০:৪৭

link
অর্ক দে
অর্ক দে

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ২০:৪৭

options
link
তৃণমূল বিধায়কের কার্যালয়ে কন্ডোম, গুদাম থেকে মিলল প্রচুর ত্রাণ! চাঞ্চল্য খণ্ডঘোষে zoom

বিধায়কের কার্যালয় থেকে উদ্ধার হল কন্ডোমের প্যাকেট। একই সঙ্গে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হল বিধায়ক কার্যালয় সংলগ্ন একটি গুদাম ঘর থেকে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে তৃণমূলের বিধায়ক নবীনচন্দ্র বাগের কার্যালয় থেকেই এই সমস্ত জিনিস উদ্ধার হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এরপর বিধায়কের বাসভবন ও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মীরা।

বিজেপির অভিযোগ, বিধায়কের কার্যালয় সংলগ্ন একটি গুদাম ঘরে প্রচুর পরিমাণে সাদা থান কাপড়, আমফান পরবর্তী সময়ের ত্রাণসামগ্রী ও ত্রিপল পাওয়া গিয়েছে। বন্ধ গুদামের জানালা দিয়ে স্থানীয় বাসিন্দারা সেগুলি দেখতে পেয়েছেন। এরপরই বিষয়টি স্থানীয় বিডিওকে জানানো হয়। বিডিওর তরফে ওই গুদাম ঘরে তল্লাশি চালিয়ে জিনিসগুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগের কার্যালয় থেকে কন্ডোমের প্যাকেট উদ্ধার হয়েছে বলে অভিযোগ। এই কর্যালয়টিতে বিধায়ক নিয়মিত বসতেন। সেখান থেকেই দলের যাবতীয় কাজকর্ম পরিচালনা করতেন তিনি।

Advertisement

এই বিধানসভায় ফের জয়ী হয়েছেন তৃণমূলের বিধায়ক নবীনচন্দ্র বাগ। তবে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে কার্যালয়টি বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। এদিন গুদাম ঘর থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারের পর সেখানেই স্থানীয় কিছু বাসিন্দা বিধায়ক কার্যালয়ের জানলার কাঁচ ভাঙেন। ঘরের ভিতরে কন্ডোমের প্যাকেট পড়ে রয়েছে বলে দেখা যায়! এমনই দাবি বিক্ষোভকারীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খণ্ডঘোষ থানার পুলিশ। বিক্ষোভকারীদের উপস্থিতিতেই উদ্ধার হওয়া সামগ্রী পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। বিজেপি নেতা কৃষ্ণকান্ত হালদার অভিযোগ করেন, বিধায়কের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁর দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে বিধায়ককে পুলিশের হেফাজতে নেওয়া হোক। দোষীর উপযুক্ত শাস্তি হোক।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.