শংকরকুমার রায়, উত্তর দিনাজপুর: পঞ্চায়েত ভোটের আগে সরগরম ইসলামপুর। কংগ্রেস-তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সংঘর্ষে নিহত হলেন কংগ্রেসের কর্মী বৈশাখী কর্মকার (৫৭)। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এলাকায়।
[পাহাড়ে ঘুরবেন? এবার ঘরে বসেই বুকিং করুন এসি টয়ট্রেনের আসন]
ঘটনার সূত্রপাত শনিবার ইসলামপুরের সুজালিতে। এক প্রাক্তন বিএফএস কর্মীর ছেলে মহম্মদ পসারের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী৷ এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে চোপড়ার সীমান্তবর্তী লক্ষ্মীপুর বাজার এলাকায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের দিকে গুলি, বোমা চালায় বলে অভিযোগ। প্রাক্তন বিএসএফ কর্মীর দোকানেও হামলা চালানো হয়। তারপরই দুই দল পরস্পরের বিরুদ্ধে হামলা চালায়। একে অপরের দিকে ছররা গুলি ও বোমা ছোড়ে বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের দুই কর্মী এবং কংগ্রেসের চারকর্মী জখম হন বলে খবর। ভাঙচুর করা হয় কয়েকটি মোটরবাইকও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব়্যাফ নামায় চোপড়া থানার পুলিশ। সেখানেই সংঘর্ষ থামেনি। এরপর তৃণমূলের দুষ্কৃতীরা ১৪টি বাইকে চেপে লালবাজার এলাকায় গিয়ে গুলি চালায়। সেখানেই জখম হন বৈশাখু কর্মকার। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সিসিটিভি ফুটেজেও সেই ঘটনা ধরা পড়ে। পরিস্থিতি সামলাতে রাবার বুলেট চালায় পুলিশ। দাসপাড়া এলাকাতেও হামলা চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাঁর মধ্যে একজন ভির্ন্নিগাওঁ পঞ্চায়েতের তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। ধৃত আরেকজনের নাম গিয়াসউদ্দিন। ১৪টি বাইকও উদ্ধার করা হয়েছে।
[তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর, ছিঁড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর ছবি-সহ ফেস্টুন]
তৃণমূলের তরফে অভিযোগ, এদিন সকালে স্থানীয় বিধায়ক হামিজুর রহমানের বাড়ি থেকে বৈঠক করে ফেরার সময়ই কংগ্রেসের দুষ্কৃতীরা গুলি ছোড়ে তৃণমূল প্রার্থী লতিফুর রহমানের ভাই ও অন্য তৃণমূলকর্মীদের দিকে। এদিকে, কংগ্রেসের ব্লক সভাপতি অশোক রায়ের অভিযোগ, বিএসএফ-এর প্রাক্তন কর্মী কংগ্রেসের হয়ে প্রচার করছিলেন বলেই এই হামলার মুখে পড়তে হয়েছে ছেলেকে।
সর্বশেষ খবর
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের
-
কৃষকবন্ধু প্রকল্পে বাদ ৩০ লক্ষের নাম! সুবিধা পেতে আবেদন করতে হবে ‘কৃষকবন্ধু নিউ’তে
-
সৎ বাবা-দাদুর লালসার শিকার নাবালিকা! স্কুল শিক্ষিকাদের অভিযোগে গ্রেপ্তার ২
-
মারাঠি না জানলে বাতিল ট্যাক্সিচালকদের লাইসেন্স! ভূমিপুত্রদের জন্য বিরাট ঘোষণা মহারাষ্ট্রের