অর্ণব দাস, বারাকপুর: পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) দামামা বেজে গিয়েছে। রাজ্যজুড়ে চলছে মনোনয়ন পেশ। তা নিয়ে চরম বিশৃঙ্খলার ছবি বারবার প্রকাশ্যে আসছে। এরই মাঝে ফের বেফাঁস মদন মিত্র। বললেন, পঞ্চায়েতে জারি থাকবে শিক কাবাব! বিরোধীদের হুঁশয়ারি দিতেই কি এই মন্তব্য মদনের? কানাঘুষো শুরু রাজনৈতিক মহলে।
রাজনৈতিক দলগুলি শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলছে ঠিকই। তবে মনোনয়ন শুরুর দিন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। এরই মাঝে ভোট নিয়ে মুখ খুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, “অভিষেকের কথাই পার্টির কথা। ভোট দিতে দেব, খেতে দেব, শুতে দেব, ঠান্ডা জল খাওয়াব, কিন্তু পঞ্চায়েত দেব না।” এরপরই তোলেন শিক কাবাক প্রসঙ্গ। বলেন, “পঞ্চায়েতে জারি থাকবে শিক কাবাব। পঞ্চায়েত ভোটে শিক্ষা হবে এ কথা বলিনি। তবে ভোটের পর ছেলেদের খাওয়াবো। তৃণমূল কি একটি শিক কাবাবও খেতে পারবে না?”
[আরও পড়ুন: ‘ভোট মানেই প্রাণঘাতী’, নাম শুনলেই আঁতকে ওঠে CPM-এর হাতে প্রাণ যাওয়া TMC সমর্থকের পরিবার]
মনোনয়ন পেশকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। সেপ্রসঙ্গে মদন বলেন, “আমাদের মারবে আমরা হাসপাতালে নিয়ে যেতে পারবো না। এটা হয়? হাসপাতালে নিয়ে যাওয়ার অধিকারটা তো আমাদের থাকবে।” মদন মিত্রের কথায়, “মারের বদলা মার নয়, মানুষের চোখের সামনের পর্দাটা খুলে দেওয়া।” মদনের মন্তব্যে শোরগোল রাজনৈতিক মহলে। পালটা দিয়েছেন বিরোধীরা।
[আরও পড়ুন: ভোট নাকি যুদ্ধ? তীর-ধনুক ও লালঝান্ডা হাতে মনোনয়ন জমা দিতে হাজির সিপিএম প্রার্থীরা!]
সর্বশেষ খবর
-
‘সবটা আটকানো সম্ভব না’, বিজেপির তৃণমূলীকরণ নিয়ে আর কী বললেন শমীক?
-
‘আমার কোনও মূল্যই নেই’, ছেলেকে পরামর্শ দেওয়া নিয়ে কেন এমন বললেন শেহওয়াগ?
-
সোনামণিকে ‘অশালীন স্পর্শ’ রাজবীরের, রেগে আগুন নিরঞ্জন-দীপেন্দু, ‘বিগ বসে’র ঘরে ধুন্ধুমার
-
কার্তিকের পাশে কলাবউ! দুর্গার আগে মা মনসার বিসর্জন, ভিন্ন নিয়মে বাঁধা কুলডিহার এই পুজো
-
দলীয় অনুষ্ঠানেই উপেক্ষিত রত্না দেবনাথ! ‘মনে রাখতে হবে…’, হুঁশিয়ারি বিধায়কের স্বামীর