বিক্রম রায়, কোচবিহার: ফের বেফাঁস উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তৃণমূলের কোনও কর্মীর গায়ে হাত পড়লে পালটা মারের নিদান দিলেন তিনি। স্বাভাবিকভাবেই মন্ত্রীর এই মন্তব্যে শোরগোল রাজনৈতিক মহলে। তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা।
রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সোমবার পথে নামে তৃণমূল। ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহও। নিশীথ প্রামাণিকের এলাকা অর্থাৎ ভেটাগুড়ি থেকে বিজেপিকে একহাত নেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। আক্রমণ করেন নিশীথ প্রামাণিককেও। তিনি দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রীর তত্ত্বাবধানে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে। রাজনীতি করা হচ্ছে। এর পরই রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমাদের কোনও কর্মীর গায়ে হাত পড়লে আমরা কিন্তু চুপ করে বসে থাকব না।” বিজেপি কর্মীদের ঘর থেকে বের করে এনে মারধর করার কথা বলেন তিনি।
[আরও পড়ুন: Bidyut Chakrabarty: ৫ মামলার খাঁড়া, জিজ্ঞাসাবাদ করতে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের বাংলোয় পুলিশ]
এ বিষয়ে বিজেপির কোচবিহারের জেলা সভাপতি বলেন, “কোচবিহার আর আগের মতো নেই। বর্তমানে এলাকায় সন্ত্রাস চালানোর মতো অবস্থায় নেই তৃণমূল। সেই কারণেই উদয়ন গুহরা বিজেপিকে ভয় পাচ্ছে। তাই এসব কথা বলে নতুন করে অশান্তি বাধাতে চাইছে। তবে বিজেপি কখনও আক্রমণ করে না, করবেও না।” প্রসঙ্গত, বরাবরই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ান উদয়ন গুহ। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়। তার পরও বারবার একই ঘটনার পুনরাবৃত্তি।
[আরও পড়ুন: তৃণমূল নেতা খুনের পর এলাকায় অগ্নিসংযোগ, দলুয়াখাঁকিতে সাতদিন পর গ্রেপ্তার ৩]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার