সম্যক খান, মেদিনীপুর: পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পশ্চিম মেদিনীপুর৷ পুলিশের লাঠিচার্জ, ইটবৃষ্টি এবং কাঁদানে গ্যাসে প্রায় রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুরের এলআইসি মোড়৷ বিজেপি কর্মীরা যদিও পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ অস্বীকার করেছে৷ পালটা পুলিশের দাবি, পদ্মশিবিরের কর্মীদের হামলায় জখম হয়েছেন বেশ কয়েকজন৷ শুরু হয়েছে তাঁদের চিকিৎসা৷
[আরও পড়ুন: লক্ষ্য জনসংযোগ, পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে রাত কাটালেন দুই তৃণমূল বিধায়ক]
একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরোধিতায় সোমবার এসপি অফিস ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির৷ এছাড়াও এলআইসি মোড়ে একটি পথসভারও আয়োজন করা হয়৷ সভাশেষের পর দুপুর একটা পনেরো নাগাদ এসপি অফিস অভিযান শুরু হয়৷ তাতে পা মেলান সায়ন্তন বসু, ভারতী ঘোষ, বিজেপি জেলা সভাপতি সুমিত দাস-সহ অন্যান্য কর্মী,সমর্থকরা৷ ততক্ষণে যদিও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল পুলিশ সুপারের দপ্তর৷ বিজেপি কর্মী,সমর্থকরা প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেন৷ দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে গেলে বাধা পান তাঁরা৷
[আরও পড়ুন: ‘দিদিকে বলো’র কায়দায় হোয়াটসঅ্যাপ নম্বর চালু জিটিএ’র, অভিযোগ শুনবেন বিনয় তামাংরা]
সঙ্গে সঙ্গেই পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে বিজেপি কর্মী সমর্থকরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা লাঠিচার্জ করে পুলিশ৷ ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও৷ ইটবৃষ্টির অভিযোগ যদিও মানতে নারাজ বিজেপি কর্মীরা৷ তাঁদের দাবি, লাঠির ঘায়ে জখম হন ভারতী ঘোষ-সহ বেশ কয়েকজন কর্মী,সমর্থক৷ এই ঘটনার পরই শুরু হয়েছে পুলিশের ধরপাকড়৷ বিজেপি কর্মীদের ছোঁড়া ইটের ঘায়ে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মীও৷ তাঁরা ভরতি রয়েছেন স্থানীয় হাসপাতালে৷ এই ঘটনার পর এলআইসি মোড়ের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে৷
দেখুন ভিডিও:
ছবি: নিতাই রক্ষিত৷
সর্বশেষ খবর
-
শান্তিনিকেতনে অরবিন্দ নিলয়ে বাণিজ্যিক নির্মাণ? বিতর্কের মাঝেই বার্তা ট্রাস্টের
-
কালীঘাটের বৈঠকে কুণাল-অভিষেক তীব্র বাদানুবাদ, পরিস্থিতি সামাল দিলেন মমতা!
-
খুলছে হরমুজ, রবিতেই ইরানের সঙ্গে শান্তিচুক্তি আমেরিকার, বড় ঘোষণা ট্রাম্পের
-
ড্রাগনের ‘উরুভঙ্গে’ চিন সাগরে ওরা কারা? গুপ্তচর কচ্ছপ ও মাছেদের হানাদারিতে শঙ্কিত বেজিং
-
শহর হবে জঞ্জালমুক্ত, সাফাই কর্মসূচির সূচনায় সোমে কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু