স্টাফ রিপোর্টার: জেলে সেজে জলদস্যু ধরল পুলিশ। মাতলা নদী সংলগ্ন বেনিফিলির জঙ্গল থেকে পাঁচ জলদস্যুকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন, হাবিবুল গায়েন, কুরবান গায়েন, রহুল কুদ্দুস লস্কর, মউদুল শেখ ও সেকেন্দার সরদার। ধৃতরা কুলতলির মেরিগঞ্জের বাসিন্দা।
[রোগীর পেটে অস্ত্রোপচারে মিলল ৬৩৯টি পেরেক, হতবাক চিকিৎসকরা]
পুলিশ সূত্রে খবর, বিদ্যা নদী সংলগ্ন হামালবেড়িয়া জঙ্গল ও আশপাশের এলাকায় তল্লাশি শুরু হয়। সোমবার ভোরে একটি জেলে নৌকায় করে ফিরছিল ওই পাঁচ দুষ্কৃতী। পুলিশ তখন অন্য একটি জেলের নৌকাতে লুকিয়ে ছিল। জলদস্যুদের নৌকাটিকে দেখে পুলিশের সন্দেহ হয়। নৌকাটির পিছু নেয় তাঁরা। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে নৌকো থেকে জলে ঝাঁপ মেরে জঙ্গলে পালানোর চেষ্টা করে তারা। দুষ্কৃতীদের লক্ষ্য করে শূন্যে গুলি চালায় পুলিশ। একে একে ধরা পড়ে পাঁচ দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে আটক করা হয় তিনটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে বাংলাদেশি জাহাজ অপহরণের ছক বানচাল হয় পুলিশের তৎপরতায়। উদ্ধার হয় জলদস্যুদের ফেলে যাওয়া নৌকা ও বন্দুক। তবে তখন ধরা পড়েনি কোনও জলদস্যু। পুলিশের অভিযানের মধ্যে কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় তারা। ভারত থেকে মালপত্র নিয়ে কার্গো জাহাজ বাংলাদেশে যায়। কলকাতা থেকে বাংলাদেশি এই জাহাজগুলি সুন্দরবনের ভিতরের জলপথ ব্যবহার করে পণ্য সরবরাহ হয় দুই দেশের মধ্যে। সেই জাহাজকে অপহরণ করে মালপত্র লুঠপাঠ ও কর্মীদের অপহরণ করে মুক্তি পণ আদায় করাই ছিল এই জলদস্যুদের মূল উদ্দেশ্য।
[দেবতার বাহন ভেবে ‘ক্যাঙারু ডাস্টবিন’কে ভক্তিভরে পুজো মহিলার]
সর্বশেষ খবর
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর