Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

বাড়ির বিশ্বস্ত চালকই চোর, উদ্ধার খোওয়া যাওয়া লক্ষাধিক টাকার গয়না

এসি মেকানিককে ঢাল করে গয়না হাতিয়েছিল বিশ্বস্ত চালক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৮, ১৭:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৮, ১৭:৩৬

options
link
বাড়ির বিশ্বস্ত চালকই চোর, উদ্ধার খোওয়া যাওয়া লক্ষাধিক টাকার গয়না zoom

অর্ণব আইচ: প্রায় লক্ষাধিক মূল্যের সোনার চূড় উধাও। খবরটা জানার পরই মুষড়ে পড়েছিলেন পোদ্দার পরিবার। বাড়ির জিনিস কী করে চুরি হয়ে গেল তা ভেবে পাননি তাঁরা। বাড়িতে এসির কাজ করতে এসেছিলেন দুজন মেকানিক। স্বাভাবিকভাবেই সন্দেহ যায় তাঁদের উপর। তবে শেষমেশ জানা গেল, বাড়ির বিশ্বস্ত চালকই রয়েছে চুরির মূলে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[  পুলিশের ভয়ে ছাদ থেকে লাফ নারী পাচারকারীর, গ্রেপ্তার সঙ্গিনী ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দক্ষিণ শহরতলির চাকদহ গভর্নমেন্ট কলোনির বাসিন্দা শুভজিত পোদ্দার। শ্রী রাম অ্যাপার্টমেন্টে দোতলায় তাঁদের বাস। বৃহস্পতিবার ঘর থেকে উধাও হয়ে যায় একটি বহুমূল্য সোনার গয়না। চূড়টির ওজন ছিল প্রায় ৪৪ গ্রাম। দাম প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে যায় পোদ্দার পরিবার। কেননা সেদিনই বাড়িতে এসির কাজ করার জন্য দু’জন মেকানিক এসেছিলেন। তাঁরা কাজ করে ফিরেও যান। তারপরই দেখা যায় ঘরে নেই বহুমূল্য এই গয়নাটি। স্বাভাবিকভাবেই সন্দেহ গিয়ে পড়ে তাঁদের উপর। পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকেরা।

[  পদ্ম বিরোধী বুদ্ধিজীবীদেরও পথে নামার ডাক বিজেপির ]

তদন্তে নেমে পুলিশ প্রথমে দুই মেকানিককে তলব করে। দীর্ঘক্ষণ তাঁদের জেরা করা হয়। কিন্তু কোনও আশার আলো মেলেনি। তদন্তকারী অফিসাররা বুঝতে পারেন, কোথাও একটা ভুল হচ্ছে। জানা যায়, যে সময় এসি মেকানিকরা এসেছিলেন সে সময় উপস্থিত ছিলেন বাড়ির দীর্ঘদিনের বিশ্বস্ত চালক কিরণ মাজি। পরিবারটির সঙ্গে ওই চালকের সম্পর্ক দীর্ঘদিনের। মালিকের বিশ্বস্ত বলেই সে পরিচিত। তাই প্রথমে তার দিকে সন্দেহ ঘোরেনি। তবে দুই মেকানিককে জেরা করে যখন বোঝা যায় তারা দোষী নয়, তখনই তদন্তের গতি পালটে দেন অফিসাররা। ডাক পড়ে কিরণের। তাকে জেরা করতেই পুরো ঘটনা ফাঁস হয়ে পড়ে। মেকানিক দু’জনকে ঢাল করে বিশ্বস্ত ড্রাইভারই সরিয়েছিল বহুমূল্য চূড়টি। গয়নাটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ‘গুণধর’ চালককে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.