স্টাফ রিপোর্টার, মালদা: শিয়ালদহ থেকে মালদাগামী গৌড় এক্সপ্রেস থেকে চুরি যাওয়া রাজ্যের দুই কংগ্রেস বিধায়কের মালপত্র অবশেষে উদ্ধার হল। বিধায়ক সমর মুখোপাধ্যায়ের চুরি যাওয়া সামগ্রী মুর্শিদাবাদের সুজনিপাড়া স্টেশন থেকে উদ্ধার করল পুলিশ। যদিও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে খবর পুলিশ সূত্রে। আর এক বিধায়ক আসিফ মেহবুবের মোবাইল ও ট্যাব সাঁইথিয়া রেল পুলিশ উদ্ধার করেছে বলে সূত্রের খবর।
মঙ্গলবার শিয়ালদহ থেকে মালদাগামী গৌড় এক্সপ্রেস থেকে সর্বস্ব চুরি গিয়েছিল রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় ও চাঁচোলের বিধায়ক আসিফ মেহবুবের। শীততাপ-নিয়ন্ত্রিত কামরায় সফর করছিলেন এই দুই বিধায়ক। ঘটনার পরই মালদা জিআরপিতে অভিযোগ জানিয়েছিলেন দুই বিধায়ক। তবে জিনিসপত্র উদ্ধার হলেও দুই ক্ষেত্রে ধরা পড়েনি চোর। তবে কী বিধায়কদের জিনিস বলেই ভয় পেয়ে যায় চোরেরা? আর তাই সুজনিপাড়া ও সাঁইথিয়া স্টেশনে জিনিসপত্র রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা! এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও রেল পুলিশের দাবি, চুরি যাওয়া সামগ্রী তারাই উদ্ধার করেছে। তবে চোরদের ধরা গেল না কেন সেই বিষয়ে কিন্তু প্রশ্ন রয়েই যাচ্ছে।
সর্বশেষ খবর
-
বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি, স্বাধীনতা দিবসে এই প্রথম লাল কেল্লায় গাওয়া হবে জাতীয় গান
-
আয়ুষ্মান ভারতে জালিয়াতি! ২৩৫৯ হাসপাতালকে সরাল কেন্দ্র, সাসপেন্ড ১২০০, জরিমানা ৩০০ কোটি
-
নির্দেশ অমান্য করেই জাতীয় সড়কে চলছে টোটো! হাবড়ায় মর্মান্তিক পরিণতি শিশুর
-
চাকরির ইন্টারভিউতে প্রার্থীর সঙ্গে বাবা-মা, হতবাক নিয়োগকর্তা! কেন এমন প্রবণতা জেন জি’র?
-
ফুটন্ত মোমে পুড়ছে হাত, যন্ত্রণায় চিৎকার রুবিনার! ‘ছোটি বহু’র স্টান্টবাজিতে স্তম্ভিত নেটপাড়া