স্টাফ রিপোর্টার, কাঁথি: বিয়ের তিনদিনের মাথায় একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল নব দম্পতির মৃতদেহ৷ বুধবার ভোরে ঘটনাটি ঘটে কাঁথির ভূপতিনগরে৷ মৃতদের নাম নারায়ণ মাইতি(২৩) ও রাইমা মণ্ডল(১৯)৷ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷
পুলিশের প্রাথমিক অনুমান, নববিবাহিত স্বামী-স্ত্রী ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় তাঁদের উপর সামাজিক ‘চাপ’ আসছিল৷ সেই চাপ থেকেই মুক্তি পেতে তাঁরা আত্মহত্যার সিদ্ধান্ত নেন৷ কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, একই দড়িতে ঝুলন্ত অবস্থায় দু’টি দেহ উদ্ধার হয়েছে৷ মেয়েটির বাড়ির ঠিকানা এখনও পর্যন্ত পাওয়া যায়নি৷ খোঁজ চলছে৷
জানা গিয়েছে, ভূপতিনগরের কাঁটাপুকুর গ্রামের বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী নারায়ণের সঙ্গে এ বছরের ৪ সেপ্টেম্বর বিয়ে হয় বারাসতের বাসিন্দা ইসলাম ধর্মাবলম্বী রাইমার৷ রাইমার পরিবারের মত ছিল না এই বিয়েতে৷ বাধ্য হয়ে পালিয়ে বিয়ে করেন এই প্রেমিক যুগল৷ বিয়ের পর রাইমাকে নিজের বাড়িতে নিয়ে আসেন নারায়ণ৷ পেশায় মৎস্যজীবী নারায়ণের বাবা সে সময় বাড়ি ছিলেন না৷ তাঁর মা বিয়েটা মেনে নিলেও প্রতিবেশীরা মানেনি বলে অভিযোগ৷ ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করার দায়ে প্রতিবেশীরা মাইতি পরিবারকে ‘এক ঘরে’ করে দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ৷
এদিকে পুলিশ জানিয়েছে, মৃতদেহের পাশ থেকে রাইমা মণ্ডলের লেখা একটি সুইসাইড নোট মিলেছে৷ যাতে রাইমা লিখেছেন যে, বিয়ের পর থেকে তাঁর প্রাক্তন প্রেমিক নানা কুৎসা ছড়াচ্ছিল তাঁদের নামে৷ সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল
-
পানিহাটি শ্মশানঘাটে সেদিন কী ঘটেছিল? শুভেন্দুর নির্দেশের পরই নয়া এফআইআর অভয়ার বাবার
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির