সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মর্মান্তিক! বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু দম্পতির। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার বিষ্ণুরামপুরে। মনে করা হচ্ছে, বৃষ্টির জলে মাটির আলগা হয়েই বিপত্তি।
গতকাল রাতে খাওয়া-দাওয়া সেরে ৭৫ বছর বয়সি শিবপ্রসাদ মণ্ডল ও তাঁর স্ত্রী ৬৫ বছর বয়সি রেণুকা মণ্ডল ঘরে ঘুমোচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের চোখে পড়ে মর্মান্তিক দৃশ্য। তাঁরা দেখেন, শিবপ্রসাদের ঘরের দেওয়াল ভেঙে পড়ে রয়েছে। মাটির দেওয়াল ছিল। সেই ধ্বংসস্তূপ সরিয়ে তাঁরা দেখেন চাপা পড়ে রয়েছেন ওই দম্পতি। সঙ্গে সঙ্গে মাটি সরিয়ে দু’জনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছেন, শিবপ্রসাদের বাড়ির দেওয়াল মাটি দিয়ে তৈরি ছিল। অনেক পুরনো বাড়ি। বৃষ্টির জলে মাটি আলগা হয়ে গিয়েই বিপত্তি। দেওয়াল ধসে যায়। ভেঙে পড়ে ঘুমন্ত ওই দম্পতির উপর। তাঁদের অনুমান, গভীর রাতে ঘটনাটি ঘটেছে। কিন্তু প্রতিবেশীরা কেউই টের পাননি তাঁরা। এদিন সকালেই ঘটনার কথা জানাজানি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সর্বশেষ খবর
-
‘বিয়ের তারিখ ভুলে গেলে উড়ে আসবে জুতো,’ বিবাহিত পুরুষদের সতর্কবাণী অমিতাভের!
-
‘শত্রুর বিরুদ্ধে এক হোন’, আমেরিকাকে ‘শিক্ষা দিতে’ উপসাগরীয় দেশগুলিকে আহ্বান খামেনেইয়ের
-
রাত পোহালেই মহাধামাকা, ‘দেশু ৭’ নিয়ে বিরাট ঘোষণা দেব-শুভশ্রীর
-
অধিনায়ক বৈভবের বুদ্ধিতে জব্দ বিপক্ষ, এক সিদ্ধান্তে মুকেশ-শামিদের নয়নমণি ‘বেবি বস’, ভাইরাল ভিডিও
-
‘থিমের নামে প্রতিমায় বিকৃতি নয়!’ মণ্ডপের পবিত্রতা রক্ষার আবেদন অগ্নিমিত্রার, অনুদান নিয়ে কী জানালেন?