বিক্রম রায়, কোচবিহার: ঘন কুয়াশার সুযোগ নিয়ে দিনহাটার নারায়ণগঞ্জে ভারত-বাংলাদেশে সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা। বিএসফের বাধার মুখে পড়ে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। ইটের ঘায়ে আহত হন এক বিএসএফ জওয়ান। জওয়ানদের পালটা তৎপরতায় বাংলাদেশ সীমান্তে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে।
কোচবিহার জেলাজুড়ে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। অনুমান, সেই সুযোগ নিয়ে একদল দুষ্কৃতী সোমবার রাতে গরু পাচারের চেষ্টা করে। তা দেখতে পেরে বাধা দেয় বিএসএফের ৯০ ব্যাটেলিয়নের জওয়ানরা। বাধা পেয়ে সঙ্গে থাকা ইট, পাথর দিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় আহত হন এক জওয়ান। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে বাধা পেয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তের অনেকাংশে রয়েছে নদীপথ। সেই এলাকা দিয়ে অনুপ্রবেশ ঘটে বলে অভিযোগ। ইদানিংকালে, কোচবিহারের মেখলিগঞ্জের তিন বিঘা সংলগ্ন এলাকায় এলাকায় বিএসএফ কাঁটাতার বসাতে গেলে বাধা দেয় বিজিবি ও বাংলাদেশি নাগরিকরা। একই ঘটনা ঘটে মালদহের সুখদেবপুরেও। এই আবহে ফের দিনহাটা এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা ও বিএসএফ জওয়ানের আহত হওয়ার ঘটনা কোচবিহার সীমান্তে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে