স্টাফ রিপোর্টার: কংগ্রেসকে নিয়ে চললে বামফ্রন্ট ছেড়ে বেড়িয়ে আসার হুমকি সিপিআই-এর৷ সিপিএমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই চরমপন্থীরাই ইঙ্গিত দিয়ে রাখল ফ্রন্টের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক৷ সোমবার বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়েই ফ্রন্ট ভাঙার হুমকি দিয়ে রাখলেন সিপিআই-এর শীর্ষ নেতৃত্ব৷ পাশাপাশি সিপিএমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আরএসপিও জানিয়েছে কংগ্রেস সঙ্গ ত্যাগ না করলে বামফ্রন্ট ছেড়ে বেড়িয়ে আসবে তারাও৷ চলতি মাসের ১০ তারিখে ডাকা বামফ্রন্টের বৈঠকে এ বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে সিপিআই ও আরএসপি৷
এদিন বড় শরিক সিপিএম-এর সঙ্গে আলাদা আলাদা ভাবে দ্বিপাক্ষিক আলোচনায় বসেছিল ফ্রন্টের তিন শরিক৷ সেখানেই কংগ্রেস প্রসঙ্গে ঝড় তোলেন শরিক নেতারা৷ সিপিআই জানতে চায় যে কংগ্রেসের সঙ্গে জোট থাকবে কিনা তা পরিস্কার করে বলুক সিপিএম৷ যদি তারা জোট করে এগোতে চায় তাহলে সিপিআই ভেবে দেখবে যে তারা সে জোটে থাকবে না বেড়িয়ে যাবে৷ কারণ ভোটের আগে থেকে জোট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল৷ এখন যা আরও বেড়েছে৷ সিপিএমের এক একজন নেতা এক একরকম বিবৃতি দিচ্ছেন৷ আরএসপির বক্তব্য, কংগ্রেসের সঙ্গে জোট করতে গিয়ে সিপিএম বামফ্রন্টের ক্ষতি করেছে৷ শরিকদের অপমানিত হতে হয়েছে৷ এটা যদি হয় যে বামফ্রন্টের বিকল্প কংগ্রেস তাহলে ফ্রন্টে থাকার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে দল৷
সর্বশেষ খবর
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!
-
বন্দুকের নলের ডগায় সুনীল শেট্টির জীবন! হাড়হিম করা কোন ঘটনার সাক্ষী অভিনেতা?
-
শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! ‘মেঘভাঙা বৃষ্টি’র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল
-
তড়িঘড়ি দেহ সৎকারে চাপ! নির্মল-সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর অভয়ার বাবার, ঠিক কী ঘটেছিল শ্মশানঘাটে?