দেবব্রত মণ্ডল, বারুইপুর: নওশাদ সিদ্দিকীর (Nawsad Siddique) জেল হেফাজতের প্রতিবাদে মঙ্গলবার পথে নেমেছে বাম ও আইএসএফ। ছিলেন বিমান বসু (Biman Basu)। এদিকে এদিনই ভাঙড়ে সভা করলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। অভিযোগ, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও নিয়ম ভেঙে সভা করা হয়েছে। যদিও অভিযোগ উড়িয়েছেন আরাবুলের অনুগামীরা।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ভাঙড়ের কাশীপুর থানা এলাকায় কর্মিসভা করেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বিরোধীদের দাবি, ওই এলাকায় জারি ছিল ১৪৪ ধারা। তা সত্ত্বেও নিয়ম ভেঙে এদিন জমায়েত করেন আরাবুল। যদিও এই দাবি ভিত্তিহীন বলেই দাবি তৃণমূলের। তাঁদের তরফে জানানো হয়েছে, কাশীপুরে একেবারেই ১৪৪ ধারা জারি ছিল না সভার সময়ে। এরকম কোনও কথা পুলিশের তরফে ঘোষণাও করা হয়নি। বিকেল ৫ টা নাগাদ ওই এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে বলে দাবি একাংশের।

[আরও পড়ুন: প্রাক্তন স্ত্রীর সঙ্গে প্রেমদিবস কাটাতে ‘বাধা’, স্ত্রীকে খুনের অভিযোগে কাঠগড়ায় স্বামী]
এদিকে ভাঙড়ের আইএসএফ বিধায়ক এখনও জেলবন্দি। সোমবার ফের তাঁর জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি। ফলে তিনি বর্তমানে জেলে। তাঁকে অন্যায়ভাবে আটকে রাখার অভিযোগ করে এদিন ফের পথে নামে আইএসএফ। সঙ্গে ছিল বামেরাও। এদিন রাসবিহারী পর্যন্ত মিছিলে হাঁটেন তাঁরা। দাবি জানান, নওশাদের নিঃশর্ত মুক্তির।
[আরও পড়ুন: সরকারি বই বিক্রি করে দিচ্ছেন শিক্ষক! হাতেনাতে ধরল স্থানীয়রা, চাঞ্চল্য ঘুটিয়ারি শরিফে]
সর্বশেষ খবর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু
-
সায়াহ্নে সূর্যোদয়! ‘কেরিয়ারের এই পর্যায়ে…’, দেশের প্রতি ভালোবাসায় আজও নতুন অনুভূতি বিরাটের
-
আমেরিকার বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারতীয় সংস্থা, নিজেই নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প!
-
মাত্র ৫০ হাজার দিলেই মিলবে ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুনের, কারা পাবেন?
-
পুজোর এন্ট্রি পাস নিয়ে বিপুল আর্থিক দুর্নীতি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি