Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

সিপিএম নেতা অমিয় পাত্রের বাড়িতে দুষ্কৃতীদের হামলা, উত্তেজনা তালড্যাংরায়

'হেলমেট পড়ে রাস্তায় ঘুরছে তৃণমূলের উন্নয়ন', কটাক্ষ কেন্দ্রীয় কমিটির সদস্যের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০১৮, ১৫:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০১৮, ১৫:১৩

options
link
সিপিএম নেতা অমিয় পাত্রের বাড়িতে দুষ্কৃতীদের হামলা, উত্তেজনা তালড্যাংরায় zoom

টিটুন মল্লিক, বাঁকুড়া: পঞ্চায়েত ভোট সংক্রান্ত হিংসার ঘটনা কিছুতেই থামছে না রাজ্যে। এবার হামলা শীর্ষ সিপিএম নেতা অমিয় পাত্রর বাড়িতে। শনিবার, বাঁকুড়ার তালড্যাংরায় ওই বর্ষীয়ান নেতার বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। চালানো হয় ভাঙচুর। অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে।

[মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে বীরভূমে উধাও বিরোধী ‘ভূতুড়ে’ প্রার্থী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিরাম নেই হিংসার ঘটনায়। আক্রান্ত হয়েছেন শাসক-বিরোধী উভয়পক্ষেরই নেতা-কর্মীরা। অভিযোগ পালটা অভিযোগে সরগরম ভোটের বাজার। এমনই পরিস্থিতিতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্রর বাড়িতে হামলার ঘটনায় আরও পারদ চড়ল বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ তালড্যাংরায় তাঁর বাড়িতে আচমকা হামলা করা হয়। স্ত্রীকে নিয়ে কোনওমতে দোতলায় উঠে দরজা বন্ধ করে প্রাণ বাঁচান তিনি। বাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। চলে ব্যাপক ভাঙচুর। তবে এই ঘটনায় পুলিশে অভিযোগ জানাতে নারাজ ওই নেতা। ফোনে তিনি বলেন, “পুলিশে জানিয়ে কী লাভ। তৃণমূলের উন্নয়ন রাস্তায় হেলমেট মাথায় দিয়ে ঘুরছে। কাজের কাজ কিছুই হবে না।” এই কয়েকটি শব্দেই অমিয় পাত্র সাফ জানিয়ে দেন যে পুলিশে ভরসা নেই তাঁর। হামলাকারীদের পরোক্ষে বাঁচাতে তৎপর পুলিশই, এমন ইঙ্গিতও মেলে তাঁর কথায়।

এদিকে সমস্ত অভিযোগ খারিজ করেছেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ খাঁ। তাঁর পালটা দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব। বিক্ষুব্ধ কমরেডরাই এই হামলা চালিয়েছে। উল্লেখ্য, বাঁকুড়া জেলা পরিষদে মোট ৪৬টি আসন। যার মধ্যে ১৪টি আসনে প্রার্থী দিয়েছে সিপিএম। ২৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। অভিযোগ ওই ১৬টি আসন নিয়েই গোল বেঁধেছে। প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের চাপ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ক্রমশ আরও উত্তপ্ত হয়ে উঠছে ভোটযুদ্ধ।

[আত্মীয়র বাড়ি থেকে বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ, চাঞ্চল্য গোপালনগরে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.