Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬

সিপিএমের কর্মসূচিতে ধুন্ধুমার আমডাঙায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম কর্মীদের

সিপিএম নেতার মুক্তির দাবি, থানায় স্মারকলিপি দিতে 'বাধা'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৮, ১৬:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৮, ১৬:৫২

options
link
সিপিএমের কর্মসূচিতে ধুন্ধুমার আমডাঙায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম কর্মীদের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিপিএমের কর্মসূচিকে কেন্দ্র ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা।  দলের নেতার মুক্তির দাবিতে থানায় স্মারকলিপি দিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ।  পরে আমডাঙার সন্তোষপুর মোড়ে সভা করতে গেলে ফের সিপিএম সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।  জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় যান-চলাচল।

[ ইটাহারের তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার অভিযুক্ত, সাদা গাড়ির সূত্র ধরেই কিনারা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দিন কয়েক আগেই পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল আমডাঙা।  মঙ্গলবার রাতে আলো নিভিয়ে তাড়াবেড়িয়া গ্রামে হামলার অভিযোগ ওঠে।  মুড়ি-মুড়কির মতো বোমা পড়ে।  চলে গুলিও।  প্রাণ হারান দু’জন তৃণমূলকর্মী।  মারা যান একজন সিপিএম কর্মীও।  আহত কমপক্ষে ২৮ জন।  ঘটনার পরের দিন দুষ্কৃতীদের ধরতে চারিদিক থেকে ঘিরে আমডাঙায় চিরুণী তল্লাশি চালায় পুলিশ।  সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলী সদস্য আহমেদ আলি খান-সহ বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়।  জানা গিয়েছে আমডাঙার তাড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে ১৯টি আসন।  তৃণমূল কংগ্রেস জিতেছে ৯টি আসনে।  সিপিএমের দখলে ৭টি আসন।  ১টি আসন পেয়েছে কংগ্রেস ও নির্দল।  মাত্র ৭টি আসন পেলেও, পঞ্চায়েতে বোর্ড গঠনের দাবি তুলেছে সিপিএম।  বাধা পেয়ে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা  বোমা-বন্দুক নিয়ে এলাকার হামলা চালিয়েছে বলে অভিযোগ।

সোমবার সকালে আমডাঙায় যায় সিপিএমের এক প্রতিনিধি।  কিন্তু, দলের নেতার মুক্তির দাবিতে যখন থানায় স্মারকলিপি দিতে যান প্রতিনিধি দলের সদস্য, তখন পুলিশ বাধা দেয় বলে অভিযোগ।  প্রতিবাদে আমডাঙা সন্তোষপুর মোড়ে বিক্ষোভ দেখান সিপিএমের কর্মী-সমর্থকরা।  যানচলাচল বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে।  পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়।  সিপিএমের দাবি, পূর্ব ঘোষণা মতোই আমডাঙায় সন্তোষপুর মোড়ে সভা করতে গিয়েছিলেন তাঁরা।  কিন্তু, প্রশাসনের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ সভা বানচাল করার চেষ্টা করে।  এদিকে আবার আমডাঙাকাণ্ডে ধৃতদের আনা হলে, বারাসত আদালতে বিক্ষোভ হয়।   

[ জয়পুরে দুই বিজেপি কর্মীর মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি রাহুল সিনহার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.