সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এই রাজ্য থেকে উদ্ধার হল প্রচুর বিস্ফোরক। বুধবার নলহাটির খাবপুরে প্রায় ১,৮০,০০০ ইলেক্ট্রনিক ডেটনেটর উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর জিলেটিন স্টিকও।
[মহিলারা ভুল করেও এই সমস্যাগুলি এড়িয়ে যাবেন না! হতে পারে কোনও বড় বিপদ]
সিআরপিএফ ও রাজ্য পুলিশ যৌথভাবে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। সূত্রের খবর, সিআরপিএফ ও নলহাটি থানার পুলিশ যৌথভাবে এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় দুষ্কৃতীরা গাড়িতে করে বিস্ফোরক নিয়ে যাচ্ছিল। পুলিশের সন্দেহ হলে তাঁরা গাড়িটি থামাতে নির্দেশ দেয়। কিন্তু দুষ্কৃতীদের গাড়িটি পুলিশকে এড়িয়ে পালাতে যায়। তবে শেষ পর্যন্ত পুলিশ ও অাধাসেনার যৌথবাহিনী দুষ্কৃতীদের গাড়িটি ধাওয়া করে সেটি ধরে ফেলে। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে জানা গিয়েছে, ওই এলাকায় খাদানেও এই ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়। ওই বিপুল পরিমাণ বিস্ফোরক নাশকতামূলক কাজের জন্য আনা হয়েছিল না অন্য কোনও কাজের জন্য, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
[দেশের কনিষ্ঠতম মহিলা পাইলট হিসাবে MIG-29 ওড়াবেন কাশ্মীরের আয়েশা]
সর্বশেষ খবর
-
দল বদলে রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা! এবার ভালোবাসার জায়গায় ফিরবেন প্রতীক উর?
-
‘ওকে আমৃত্যু আগলে রাখব’, শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন রাঘব?
-
উত্তরপ্রদেশে মাংস প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া লিক, বিষাক্ত গ্যাসে অসুস্থ ১৪ মহিলা কর্মী
-
হাসপাতাল থেকে ফিরেও কাটছে না অস্বস্তি! অমিতাভের অভিজ্ঞতা জানলে চমকে যাবেন
-
স্বামী-সন্তান ছেড়ে প্রতিবেশীর সঙ্গে লিভ ইন! মধ্যমগ্রামের হোটেলে উদ্ধার মহিলার দেহ, গ্রেপ্তার প্রেমিক