Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
TMC Panchayat Pradhan Arrested

মৃতের পরিবারকে দেওয়া আর্থিক সাহায্যেও কাটমানি! গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত প্রধান অনুপ মেটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক অভিযোগ উঠছিল। এলাকায় তোলাবাজি চালানোর পাশাপাশি শ্রমিকদের মৃত্যুর পর তাঁদের পরিবারের জন্য বরাদ্দ আর্থিক সাহায্যেও কাটমানি নিতেন বলে অভিযোগ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৭:৩৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৭:৩৩

options
link
মৃতের পরিবারকে দেওয়া আর্থিক সাহায্যেও কাটমানি! গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান zoom
গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান অনুপ মেটে। নিজস্ব চিত্র
Advertisement

মৃত ব্যক্তির ক্ষতিপূরণেও কাটমানি! ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ১ লক্ষ টাকা ‘ছিনিয়ে’ নেওয়ার অভিযোগ। এ ছাড়াও তোলাবাজি, অবৈধ উপায়ে বালি ব্যবসা, আবাস প্রকল্পে অনিয়ম-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার তৃণমূল পরিচালিত চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মেটে। বুধবার তাঁকে আদালতে পেশের সময় ওঠে ‘চোর-চোর’, স্লোগান। বিক্ষোভ দেখান বিজেপির নেতারা। ঘটনায় বুদবুদ থানা এলাকায় উত্তেজনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত প্রধান অনুপ মেটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক অভিযোগ উঠছিল। এলাকায় তোলাবাজি চালানোর পাশাপাশি শ্রমিকদের মৃত্যুর পর তাঁদের পরিবারের জন্য বরাদ্দ আর্থিক সাহায্যেও কাটমানি নিতেন বলে অভিযোগ। এ ছাড়াও সরকারি পদ ব্যবহার করে আর্থিক দুর্নীতির অভিযোগও উঠেছে। রাজ্যে পালাবদলের পর নতুন করে অভিযোগ ওঠে। তারপরই তাঁকে গ্রেপ্তার করে বুদবুদ থানার পুলিশ। এ দিন পেশ করা হয় আদালতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

থানা থেকে অনুপকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকেরা। ওঠে ‘চোর-চোর’ স্লোগান। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত সক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি। বিক্ষোভকারী এক বিজেপি কর্মী বলেন, “এরা মৃতদের ক্ষতিপূরণের টাকাতেও টাকামানি নিয়েছে। কিছু ছাড়েনি। উপযুক্ত শাস্তি চাই।” গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র বলেন, “যারা দুর্নীতি করেছে, তাদের কাউকেই ছাড়া হবে না। আমরা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। মানুষের টাকা লুট করে যারা বছরের পর বছর ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের প্রত্যেকের হিসাব হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.