সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদিফাটা গরমে অতিষ্ঠ প্রাণ৷ এর মধ্যেই ঝড়ের পূর্বাভাস শোনাল হাওয়া দপ্তর৷ জানা যাচ্ছে, শনিবার বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝড় ধেয়ে আসতে পারে৷ ঝড়ের বেগ থাকবে ঘন্টায় ৫০ কিমির কাছাকাছি৷
[ প্রধানমন্ত্রীকে ৫৬ ইঞ্চির অন্তর্বাস পাঠিয়ে প্রতিবাদ জওয়ানের স্ত্রীর ]
তীব্র গরমে অতিষ্ঠ রাজ্যের মানুষ৷ দিন দুয়েক আগে খানিকটা ঝোড়ো হাওয়া বয়েছে৷ ইলশেগুঁড়ি বৃষ্টিরও দেখা মিলেছে৷ তবে তাতে গরম কমেনি৷ এর মধ্যেই শনিবার খানিকটা স্বস্তির খবরই শোনাল হাওয়া অফিস৷ জানানো হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বইতে পারে ঝড়৷ বিকেল থেকে সন্ধের মধ্যেই ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা৷ ৫০ কিমি বেগে ঝড় বওয়ার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও দেখা দিয়েছে৷ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে৷
[ শহিদদের পরিবারকে ২৫টি ফ্ল্যাট উপহার বিবেক ওবেরয়ের ]
ঝড়-বৃষ্টির খবর যে স্বভাবতই স্বস্তির তা বলার অপেক্ষা রাখে না৷ এদিনও শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ সেই সঙ্গে বাড়তে পারে আপেক্ষিক আর্দ্র্রতাও৷ বাড়তি গরমের কারণে রোগের প্রকোপও বাড়ছে৷ ডিহাইড্রেশনের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাই বাড়তি সতর্কতা নিতে অনুরোধ করেছেন চিকিৎসকরা৷ হালকা খাবার, হালকা রঙের পোশাকের পাশাপাশি ঘনঘন জল খাওয়ার পরামর্শ তাঁদের৷ গরমের কারণে শিশু ও বৃদ্ধদের অসুস্থ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তাই তাদের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে বলা হয়েছে৷ তীব্র গরম এখনই কাটার কোনও সম্ভাবনা নেই৷ তবে এই ঝড়বৃষ্টির পর দক্ষিণবঙ্গে খানিকটা স্বস্তি ফিরবে বলেই মনে করা হচ্ছে৷
[ সানি লিওনকে এই রূপে কখনও দেখেছেন কি? ]
সর্বশেষ খবর
-
হাসপাতালে রোগীকে পরপর লাথি! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড মহিলা স্বাস্থ্যকর্মী
-
বর্ষায় বেহাল রাস্তায় অ্যাম্বুল্যান্স দূর, হাঁটাই দুষ্কর! রোগীকে চটের বস্তায় ঝুলিয়ে হাসপাতালে পরিবার
-
সেবাশ্রয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা, জোর করে আনা হত লোক! অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি
-
টলিপাড়ার অচলাবস্থা কাটাতে অস্থায়ী কমিটি পাপিয়ার, ‘কনফেডারেশনের সঙ্গে বিজেপির সম্পর্ক নেই’, জানালেন শমীক
-
শেষ ষোলোয় উঠে মাঠেই নৌকো বাইলেন হালান্ডরা, ভাইকিং রো’র নেপথ্যে লুকিয়ে কোন ইতিহাস?