সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিত্যদিন দেরি করে লোকাল ট্রেন। তার প্রতিবাদে রেল অবরোধ স্থানীয়দের। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে খড়গপুরের ভোগপুর স্টেশনে যাত্রী বিক্ষোভ। তার জেরে ব্যাহত রেল পরিষেবা। অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে একের পর এক লোকাল ও দূরপাল্লার ট্রেন।
সোমবার সকালে ঘড়ির কাঁটায় তখন ৮টা ২০ হবে। অফিস যাতায়াতকারীদের ভিড় স্টেশনে। আচমকাই রেল অবরোধ। স্টেশনে পৌঁছেও দাঁড়িয়ে রয়েছে ট্রেন। রেললাইনে নেমে বিক্ষোভ উত্তেজিত জনতার। তাঁদের অভিযোগ, নিত্যদিন দেরি করে লোকাল ট্রেন। তার ফলে গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায়। রেল কর্তৃপক্ষকে অবিলম্বে সমস্যা সমাধান করতে হবে বলেও দাবি তাঁদের।
[আরও পড়ুন: নো বলে আউট ভারতীয় ব্যাটার? পাকিস্তানের কাছে হারের পর তোলপাড় নেটদুনিয়া]
প্রায় ঘণ্টাদুয়েক ধরে একটানা চলে রেল অবরোধ। তার জেরে একাধিক স্টেশনে আটকে পড়ে বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন। ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। তবে রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবশেষে অবরোধ উঠে যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: শহরে ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত, স্বাগত জানাতে মাঝরাতেই বিমানবন্দরে লাল হলুদ জনতার ঢল]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে