Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

দার্জিলিংয়ের সুপার মার্কেটে বিস্ফোরণে আইইডি ব্যবহার, নজর রাখছে এনআইএ

গুরুং-সহ ৩ মোর্চার নেতার নামে ইউএপিতে মামলা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:০৯

options
link
দার্জিলিংয়ের সুপার মার্কেটে বিস্ফোরণে আইইডি ব্যবহার, নজর রাখছে এনআইএ zoom
ছবি: প্রতীকী

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি : মধ্যরাতে দার্জিলিংয়ে বিস্ফোরণ। বিকট আওয়াজে কেঁপে উঠল  সুপার মার্কেট লাগোয়া মোটরস্ট্যান্ড এলাকা। তিন থেকে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। রাস্তা কিছুটা গর্ত হয়ে যায়। আক্রমণের নিশানায় কি পুলিশ ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে আইইডি বিস্ফোরণ হয়েছে। এই ঘটনার জেরে ফের প্যাঁচে পড়ল মোর্চা নেতৃত্ব। ইউএপিতে গুরুং সহ তিন মোর্চা নেতার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এই নিয়ে ডিজির নেতৃত্বে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়।

darjeeling-blast

Advertisement

[বাংলা, অসম, বিহারের বন্যা পরিস্থতির জন্য দায়ী চিন?]

পৃথক রাজ্যের দাবিতে মোর্চার গা-জোয়ারিতে প্রায় আড়াই মাস ধরে অচল পাহাড়। কেন্দ্র এবং রাজ্যের থেকে কড়া বার্তা পাওয়ার পর তারা কিছুটা পিছু হটেছে। মোর্চার যুব সংগঠন অনশন তুলে নিয়েছে। তৈরি হচ্ছে আলোচনার পথ। এই আবহে দার্জিলিংয়ের প্রাণকেন্দ্রে বিস্ফোরণ। গভীর রাতে এই ঘটনা বাজার এলাকায় হওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণের তীব্রতা ছিল অনেকটাই। সুপার মার্কেট লাগোয়া মোটরস্ট্যান্ড এলাকার কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়ে। রাত সোওয়া বারোটা নাগাদ এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পর লোডশেডিং হয়ে যায়। তাতে উদ্বেগ আরও বাড়ে। ঘটনার কিছু পরেই মোটরস্যান্ড এলাকায় পৌঁছে যায় পুলিশ।  বিস্ফোরণে আইইডি জাতীয় কিছু ব্যবহার করা হয় বলে পুলিশ জানিয়েছে। বিষয়টিকে হালকা ভাবে নিতে নারাজ রাজ্য প্রশাসন। এই নিয়ে শনিবার দুপুরে নবান্নে ডিজির নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। মদন তামাং হত্যা মামলায় কয়েক দিন আগে রেহাই পেলেও নতুন করে বিপাকে পড়েছেন মোর্চা সভাপতি বিমল গুরুং। বিমল গুরুং-সহ তিন মোর্চা নেতার বিরুদ্ধে ইউএপিতে মামলা রুজু হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুংকে রেহাই আদালতের]

কিছু দিন আগে দার্জিলিংয়ের পুলবাজার থানা এলাকা থেকে চুরি গিয়েছিল প্রায় ৫০০ কেজি জিলেটিন স্টিক। একটি নির্মীয়মান জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৩টি প্যাকেটে রাখা হয়েছিল বিস্ফোরক তৈরির সরঞ্জামগুলি। কয়েকজন দুষ্কৃতী পাহারাদারদের মারধর করে জিলেটিন স্টিকগুলি হাতিয়ে নিয়েছিল। মোটরস্ট্যান্ডে বিস্ফোরণের সঙ্গে কি ওই ঘটনার যোগসূত্র আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। এর আগে মোর্চা সমর্থকরা পুলিশকে আক্রমণ করলেও তা সীমাবদ্ধ ছিল পেট্রল বোমার মধ্যে। পাহাড়ে আন্দোলন হিংসাশ্রয়ী হয়ে ওঠার পর মোর্চা দূরত্ব রাখতে মরিয়া। মোর্চা নেতা বিনয় তামাং স্বীকার করেছিলেন আন্দোলনের রাশ তাদের হাতে নেই। এদিনের ঘটনা নিয়ে বিনয় তামাং জানান, দলের কেউ এ ঘটনার সঙ্গে যুক্ত নয়। পুলিশ তদন্ত করে দেখুক। আন্দোলনের রাশ আলগা হতে থাকায় দলের প্রতিক্রিয়াশীল শক্তি কী এর নেপথ্য রয়েছে। যাদের উদ্দেশ্য আন্দোলনের পরিবেশ ভণ্ডুল করে দেওয়া। এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.