তারক চক্রবর্তী, শিলিগুড়ি: জঙ্গলের মধ্যে পরিত্যক্ত ঘর থেকে নাবালিকার দেহ উদ্ধার। মনে করা হচ্ছে, ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে। কে বা কারা, কী উদ্দেশে এই ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্তে নেমেছে শিলিগুড়ির পুলিশ।
সোমবার বিকেল প্রায় চারটে নাগাদ মাটিগাড়ার খাপরাইল এলাকার পরিত্যক্ত ঘর থেকে বছর ১৪-র নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। পরনে ছিল স্কুল ড্রেস। দেহের পাশে ব্যাগ পড়ে থাকতে দেখা গিয়েছে। পাশে একটি ইটও পড়েছিল। মনে করা হচ্ছে, ইট দিয়ে থেঁতলে খুন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: হলুদ গালা ইলিশের ঝোল, তাক লাগানো সহজ রেসিপি, ৭ মিনিটেই বানিয়ে ফেলুন]
জানা গিয়েছে, দেহটি যেখান থেকে উদ্ধার হয়েছে সেখানে সচরাচর কেউ যায় না। রাস্তায় কোনও আলো নেই। সিসিটিভিও নেই। পরিত্যক্ত এলাকা। সেখানে মেয়েটি কীভাবে পৌঁছল তা নিয়ে জল্পনা বাড়ছে। এপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মহম্মদ সিরাজ জানিয়েছেন, তিনি বিকেলের দিকে মেয়েটির চেঁচামেচি শুনেছিলেন। এরপরই এলাকার বাসিন্দারা সেখানে ছুটে যায়। কিন্তু মেয়েটির সঙ্গে কাউকে দেখা যায়নি। মেয়েটির স্কুল ড্রেসের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
[আরও পড়ুন: ‘একটা পড়ুয়াকে মেরে ফেলল সিপিএমের ইউনিয়ন’, যাদবপুর ছাত্রমৃত্যুতে ফের তোপ মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’