রঞ্জন মহাপাত্র, কাঁথি: দিন পাঁচেক আগে প্রেমিকাকে নিয়ে দিঘায় (Digha) ঘুরতে আসেন অরবিন্দ কোনাই নামের এক যুবক। দুজনে ওঠেন ওল্ড দিঘার একটি হোটেলে। শনিবার সেই হোটেলের ঘর থেকেই ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত অরবিন্দের বাড়ি বীরভূমের (Birbhum) মণ্ডলপুর এলাকায়। দীর্ঘদিন ধরে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। জানা গিয়েছে, দিঘায় ঘুরতে আসার পর বিয়ে নিয়ে ঝামেলা হয় মৃত যুবক ও তাঁর প্রেমিকার। শনিবার চরমে ওঠে তাঁদের বাকবিতণ্ডা। ঝামেলার পর রাগে ঘর থেকে বেরিয়ে যান প্রেমিকা। অনুমান, সেই সময় অরবিন্দ দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন।
[আরও পড়ুন: বাগনানে লরি পিষে দিল সাইকেল আরোহী যুবককে, দেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের]
পরে যুবতী ঘরে ঢুকতে না পেরে চিৎকার চেঁচামেচি শুরু করেন। হোটেল কর্মীরা দরজা খুলে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন অরবিন্দ। খবর দেওয়া হয় দিঘা মোহনা থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রেমিকাকে আটক করেছে পুলিশ।
[আরও পড়ুন: প্রথম দফায় ভোটদানের হার চিন্তা বিজেপির! পাহাড়ের মন জিততে উত্তরে একইদিনে শাহ-রাজনাথ]
সর্বশেষ খবর
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার