অর্ক দে, বর্ধমান: ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানের পালিতপুরের লোহার রড তৈরির কারখানায়। ফার্নেস বিস্ফোরণে ফেটে ভেঙে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনায় আরও ১১ জন শ্রমিক জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল? সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, বর্ধমানের পালিতপুরের ওই কারখানায় প্রতিদিন শিফটে কাজ হয়। অন্যান্য দিনের মতো আজ, সোমবারও কাজ চলছিল। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। একটি ফার্নেস বিস্ফোরণে ফেটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেসময় সেখানে কাজ করছিলেন শ্রমিকরা। লোহার রড তৈরির কাঁচামাল একটি লরি থেকে নামানো হচ্ছিল। কাছেই উপস্থিত ছিলেন ওই গাড়ির চালক। ফার্নেসটির একটি অংশ তাঁর উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়াও আরও বহু শ্রমিক জখম হয়েছেন বলে খবর।
ঘটনার পরই দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ১১ জন শ্রমিককে সেখান থেকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই কারখানা চত্বরে যান পুলিশ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা ঘটল? কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তার দিকটি কতটা মেনে চলত? ফার্নেস-সহ অন্যান্য যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ কতটা হত? সেসব প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ওই কারখানায় চারশোর উপর শ্রমিক কাজ করেন বলে খবর। পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে বলে খবর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
-
‘সিক্স প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’, প্রথমবার বেবি বাম্প দেখিয়ে মিষ্টি বার্তা হবু মা সামান্থার
-
হাসপাতালে রোগীকে পরপর লাথি! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড মহিলা স্বাস্থ্যকর্মী
-
বর্ষায় বেহাল রাস্তায় অ্যাম্বুল্যান্স দূর, হাঁটাই দুষ্কর! রোগীকে চটের বস্তায় ঝুলিয়ে হাসপাতালে পরিবার
-
সেবাশ্রয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা, জোর করে আনা হত লোক! অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি
-
টলিপাড়ার অচলাবস্থা কাটাতে অস্থায়ী কমিটি পাপিয়ার, ‘কনফেডারেশনের সঙ্গে বিজেপির সম্পর্ক নেই’, জানালেন শমীক