সুবীর দাস, কল্যাণী: নিজের ঘর থেকে পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার হরিণঘাটায়। বাড়ি থেকে পচাগন্ধ পেয়ে মৃতের দিদি ও পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে যুবকের পচাগলা দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য কল্যাণী জেএনএম হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
মৃত যুবকের নাম হরসিত মণ্ডল। বয়স আনুমানিক ২২। তিনি হরিণঘাটার (Haringhata) নগরউখড়া দু’নম্বর পঞ্চায়েতের সিঙ্গা মাঠপাড়ার বাসিন্দা। হরসিত আগরতলায় (Agartala) একটি রেস্তরাঁয় কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ছুটিতে বাড়ি এসেছিলেন। বাড়িতে বৃদ্ধা ঠাকুমার সঙ্গে থাকতেন তিনি। আরও জানা গিয়েছে, গত রবিবার মৃতের দিদি অঞ্জনা মণ্ডলের সঙ্গে হরসিত শেষ কথা হয়। সেদিনের পর থেকে যুবকের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে দাবি পরিবারের। তারপরই বুধবার বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।
[আরও পড়ুন: দার্জিলিংয়ের চৌরাস্তায় পর পর দুটি রেস্তরাঁয় ভয়াবহ আগুন, আতঙ্কিত পর্যটকরা]
মৃতের দিদি বলেন, “ভাই ত্রিপুরার একটি হোটেলে কুকের কাজ করত। মাসখানেক আগে ছুটি নিয়ে বাড়ি আসে। এখানে ঠাকুমার সঙ্গে থাকত। আমার সঙ্গে শেষবার রবিবার ফোনে কথা হয়। তারপর থেকে কোনও যোগাযোগ করতে পারিনি। এই রকম হবে কোনও আভাস পাইনি।” হরসিতের কোনও শত্রু বা কারও সঙ্গে ঝামেলা ছিল না বলেই জানিয়েছে পরিবার।
মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে প্রশ্ন উঠছে। আরও প্রশ্ন উঠছে, মৃত যুবকের ঠাকুমা একই বাড়িতে থাকার পরও কেন বিষয়টি বুঝতে পারেননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: ‘আমার রোজগারে খাবে, আবার আমার উপর হুকুম চালাবে!’, বেকার স্বামীকে প্রকাশ্যে মার স্ত্রীর]
সর্বশেষ খবর
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি