সুবীর দাস, কল্যাণী: পিঠে ডেলিভারির ব্যাগের মধ্যে ছিল খাবার। গ্রাহকদের অর্ডার করা খাবার নিয়ে দ্রুতগতিতে বাইক চালাচ্ছিলেন ওই ডেলিভারি বয়। দ্রুতগতিতে বাইক চালানোই হল কাল। অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে ওই বাইকটির। রাস্তায় ছিটকে পড়েন ওই ডেলিভারি বয়। পিছন থেকে একটি চারচাকা গাড়ি তাঁকে পিষে দিয়ে চলে যায়। মৃতের নাম সৌমেন রায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কল্যাণী-বারাকপুর এক্সপ্রেসওয়েতে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
একটি খাবার ডেলিভারি সংস্থার হয়ে কাজ করতেন বছর ৪৯ বয়সের সৌমেন রায়। বেশ কিছুদিন ধরেই তিনি খাবার ডেলিভারির কাজে যুক্ত ছিলেন। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া টিকটিকি বাজার এলাকায়। আজ, সোমবার বিকেলে কল্যাণী-বারাকপুর এক্সপ্রেসওয়ের উপর দিয়ে ওই ব্যক্তি দ্রুতগতিতে বাইক চালাচ্ছিলেন। কোনও গ্রাহকের কাছে খাবার পৌঁছনোর তাড়া ছিল। সেসময় ওই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাইককে ধাক্কা মারে। ওই ডেলিভারি বয় বাইক নিয়েই রাস্তায় ছিটকে পড়েন।
এক্সপ্রেসওয়ের উপর দিয়েই পিছন দিক থেকে ছুটে আসছিল একটি চারচাকা গাড়ি। রাস্তা থেকে তিনি সরতেও পারেনি। ওই চারচাকা গাড়ি তাঁকে পিষে দিয়ে যায়। দুর্ঘটনা দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। ওই ব্যক্তিকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও কর্তব্যরত চিকিৎসকরা ওই ডেলিভারি বয়কে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ওই খাওয়ার ডেলিভারি কোম্পানির একাধিক ডেলিভারি বয়রা। খবর দেওয়া হয় মৃতের পরিবারের সদস্যদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারের সদস্যদের মধ্যে।
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী