Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Deputy election commissioner

নজরে ভোট প্রস্তুতি, রাজ্যে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার-সহ দুই কর্তা

ভোটের প্রস্তুতি পর্বে কমিশনের কর্তাদের রাজ্য সফরে আসার কর্মসূচি যথেষ্ট উল্লেখযোগ্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১২, ২০২০, ১০:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১২, ২০২০, ১০:০৪

options
link
নজরে ভোট প্রস্তুতি, রাজ্যে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার-সহ দুই কর্তা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও স্থির হয়নি বিধানসভা ভোটের (Assembly Poll) দিনক্ষণ। তার আগে অব্যাহত শাসক-বিরোধী তরজা। শীতের আবহে ক্রমশ চড়ছে নির্বাচনের উত্তাপ। তারই মাঝে বাংলায় আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার তথা কমিশনে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সুদীপ জৈন-সহ দুই কর্তার। আগামী সপ্তাহে রাজ্যে আসার কথা তাঁদের।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে আসতে পারেন তাঁরা। শনিবার পর্যন্ত বাংলায় থাকতেও পারেন। রাজ্যকে তিন ভাগে ভাগ করে ভোট প্রস্তুতির কাজ খতিয়ে দেখবেন নির্বাচন কমিশনের (Election Commission) কর্তারা। উল্লেখ্য, নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত নানা খুঁটিনাটি বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রথম দফায় জেলাশাসকদের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) বৈঠক হয়েছে। সেই বৈঠকে জেলা প্রশাসনকে সময়সীমাও বেঁধে দিয়েছে সিইও দপ্তর। আগামী সোমবার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করারও কথা। এছাড়াও তৈরি হয়ে গিয়েছে ঝুঁকিপূর্ণ বুথের ম্যাপিংয়ের কাজও।

Advertisement

[আরও পড়ুন: ‘মানুষের কাজ করার জন্য অনেক পথ খোলা’, ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য মন্ত্রী রাজীবের]

পাশাপাশি আইনশৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট চাওয়ার কাজও শুরু করে দিয়েছে কমিশন। যদিও বিরোধীরা বারবারই বাংলার আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলেছে। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় তোলপাড় রাজনীতির ময়দান। আরও জোরাল হয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোট চলাকালীন নির্বাচন কমিশনের কর্তাদের জেলা সফরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার ঘটনা নতুন কিছুই নয়। তবে ভোটের প্রস্তুতি পর্বে কমিশনের কর্তাদের রাজ্য সফরে আসার কর্মসূচি যথেষ্ট উল্লেখযোগ্য। এ ধরনের ঘটনাকে নজিরবিহীন বললেও ভুল কিছু হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: তৃণমূলের পার্টি অফিস ভাড়া কন্ট্রাক্টরকে! পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে সরব দলেরই একাংশ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.