সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: গোটা বর্ষা অপেক্ষা করেও তার দেখা মেলেনি। শেষমেশ প্রাক পুজোর উপহার হিসাবে শিলিগুড়ির রসনাপ্রেমীদের পাতে পড়ল পদ্মার ইলিশ। তবে কর আদায় করে সোজা পথে নয়, চোরাপথেই উত্তরে ঢুকছে রসনাপ্রেমীদের বহু প্রতীক্ষিত ইলিশ। যদিও তা নিয়ে মাথাব্যথাই নেই কারও।
[আরও পড়ুন: পুজোর মুখে বাঘের আতঙ্ক, লাঠি হাতে রাত কাটছে বীরভূমের বাসিন্দাদের]
নিয়ন্ত্রিত বাজার সূূত্রে জানানো হয়েছে, শারদীয়ার উপহার হিসেবে বাংলাদেশ সরকার এবার বাংলায় ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিলেও আমদানিকৃত ইলিশের গোটাটাই ঢুকেছে কলকাতায়। সেখান থেকে রাজ্য ছাড়াও বেশ কয়েকটি পার্শ্ববর্তী রাজ্যে তা চলে যাচ্ছে। ফলে উত্তরবঙ্গগামী মাছের ট্রাকে এ যাত্রাতে ইলিশের জায়গা হয়নি। একমাত্র উপায় চোরাপথ। শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজার, রেগুলেটেড মার্কেটের মাছ ব্যবসায়ী সংগঠনের সম্পাদক বাপি চৌধুরি জানান, বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ এসেছে বটে। তবে তার এতটুকুও উত্তরবঙ্গে আসেনি। যেটুকু পদ্মার ইলিশ বাজারে মিলছে, তা চোরাপথে হিলি এবং চ্যাংরাবান্দা দিয়ে ঢুকেছে। যদিও চোরাপথে আসার সুফল খদ্দেরের পক্ষে যাচ্ছে না মোটেও।
পরিমাণে কম হওয়ায় চড়া দামেই ঘরে তুলতে হচ্ছে ওপার বাংলার মৎস্যরাজকে। হাজার তো কোন ছাড়, দেড় হাজার থেকে দু’হাজারের মধ্যে ঘোরাফেরা করেছে দাম। বাজারে পাঁচশো থেকে সাতশো গ্রাম ইলিশের সারা বছর দাম থাকে সর্বাধিক ছ’শো টাকা। পুজোর বাজারে সেই ইলিশের দাম উঠেছে দাম হাজার থেকে বারোশো টাকা। এক কেজি বা তার বেশি ওজন হলে দুই হাজার টাকাও দাম পৌঁছচ্ছে। তবে কোনটা সত্যি পদ্মার, কোনটা নয়, তা কেউ জানে না। বিধান মার্কেট থেকে সুভাষপল্লি বাজার কিংবা গেট বাজার থেকে জলপাই মোড় বাজার। ফুলেশ্বরী, ঘোগোমালি, হায়দারপাড়া বাজার সব জায়গাতেই ছবিটা একই রকম।
[আরও পড়ুন: দাহ করা নিয়ম বহির্ভূত, ৭ মাসের মৃত কন্যাকে ভাগাড়ে ফেলল পরিবার]
বিধান মার্কেটে এক ইলিশপ্রেমী বিনয় দত্ত জানালেন, “পদ্মার ইলিশ খেয়েছি প্রায় একযুগ হল। তাই বাজারে উঠেছে শুনে নিয়ে নিলাম। তবে দাম একটু চড়া। কি আর করা যাবে? বছরে একবার খাওয়াই যায়।” অন্যদিকে বিক্রেতা সুজয় মণ্ডলের কথায়, “আমাদের তো কিনতেই হচ্ছে চড়া দামে। তাই সস্তায় আর দেব কি করে? সবাই বুঝছেন। তাই ওই দামেই কিনছেন।”
সর্বশেষ খবর
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব
-
‘গৃহবধূরা দেশ গড়েন’, হোমমেকারদের মাসিক ৩০ হাজার টাকা ‘বেতনে’র পক্ষে সুপ্রিম কোর্ট