সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথায় আমাজন, কোথায় ঘাটাল!
সদ্য আমাজনে শুটিং সেরে দেশে ফিরেছেন৷ তার পরই বাদল অধিবেশনে প্রথম সংসদে দেখা মিলল দেবের৷ লোকসভায় নিজের জায়গায় বসে থাকার পাশাপাশি জানা গেল, তিনি নাকি সংসদে বলতেও চান৷
দু’বছর হল সাংসদ হয়েছেন৷ এখনও মেইডেন স্পিচ দিয়ে উঠতে পারেননি বাংলা চলচ্চিত্রের ব্যস্ততম তারকা৷ অধিবেশন থেকে সোজা তৃণমূলের দলীয় দফতরে গিয়ে সটান দাবি করলেন, তিনিও বলতে চান৷ ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে তার সংসদীয় এলাকার কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাদ ভেঙে পড়ার মতো কোনও বিষয়ই না কি বাদ রাখবেন না৷
কী ভাবে বলতে হবে, তা নিয়ে এক্সপার্ট পরামর্শও চাইলেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে৷ পরামর্শ শুনে জানালেন, আগামী সপ্তাহেই তিনি লোকসভায় বলবেন৷
তবে তার জন্য সংসদে কয়েকদিন থাকতে হবে শুনে খানিকটা হলেও দৃশ্যতই দমে গেলেন যেন!
সর্বশেষ খবর
-
যাদবপুর ক্যাম্পাসে ‘দেশপ্রেম’ বার্তা এসএফআইয়ের, ‘দেশদ্রোহী’ তকমার জবাবে হাতিয়ার গণসঙ্গীত
-
মহিলা হঠাও! আইফেল টাওয়ার সফরের আগে ‘শর্ত’ হিন্দু সংস্থার, প্রতিবাদে বন্ধ বিখ্যাত স্থাপত্য
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে