রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: টান টান চামড়ায় কাঠি পড়তেই সারা শরীর দুলে উঠত ছন্দে। মুগ্ধ হয়ে শুনতেন দর্শক। তিনি বুঁদ থাকতেন তালের নেশায়। মাঝে মধ্যে একটিই শব্দ শোনা যেত, বাহ! বাহ! মুদিত চক্ষে তখন একানাগাড়ে বাজিয়ে চলেছেন সুরের সন্ন্যাসী। কখনও ঢোল নিয়েই শিশুর সারল্যে নেচে উঠছেন। সুরের এই সফর স্মৃতির খাতায় জমা পড়ল মঙ্গলবার। আলিপুরদুয়ারের পাটকাপাড়াতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঢোলের জাদুকর বলরাম হাজরা।
[নেতার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে সরকারি গাড়ি ও নিরাপত্তা ছাড়লেন সিদ্দিকুল্লা]
২০১৭ সালের শুরুর দিকে রাজ্য সরকার এই প্রখ্যাত শিল্পীকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করে। সাম্মানিক হিসেবে এক লক্ষ টাকাও দেওয়া হয়। তবে এরই মধ্যে গলায় ক্যানসার ধরা পড়ে কিংবদন্তি ঢোল বাদকের। দীর্ঘদিন ধরে মারণরোগে ভুগছিলেন তিনি। শোনা যায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সারা জীবনে প্রচুর সম্মান, পুরস্কার পেয়েছেন। তবে শেষ জীবনটা তাঁর কেটেছে দারিদ্রের অন্ধকারে। প্রথমে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছিল। কিন্তু তাতে রোগ সম্পূর্ণ নিরাময় হয়নি। এরপর চিকিৎসার জন্য কলকাতাতেও এসেছিলেন শিল্পী। কিন্তু শহরের নামী ক্যানসার রিসার্চ সেন্টার মোটা টাকা চায়। ঠিকমতো চিকিৎসাও হয়নি তাঁর। এমনই অভিযোগ করেছিলেন শিল্পী। অভিমানে ফিরে গিয়েছিলেন বাড়ি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মঙ্গলবার।
[দেশের প্রথম সুপারস্টার কুন্দনলাল সায়গলকে স্মরণ গুগল ডুডলে]
শিল্পীর স্ত্রী ভারতী হাজরা বলেন, ‘বাড়িতে প্রতিবন্ধী ছেলে। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এক নাতনি আমাদের সঙ্গে থাকে। চারজনের সংসার টানাই আমাদের পক্ষে দুষ্কর হয়ে উঠেছিল। এই অবস্থায় চিকিৎসার খরচ জোগাড় করা আমাদের পক্ষে অসাধ্য হয়ে উঠেছিল। তবে বিভিন্ন মহল থেকে কিছু সাহায্য পেয়েছিলাম। কিন্তু ওনাকে আর বাঁচিয়ে রাখতে পারলাম না।’ ঢোলের জাদুতে যে শিল্পী একদিন দেশ-বিদেশ মাতিয়েছিলেন, তাঁর শেষ জীবনের এই দুর্ভোগে শোকাহত শিল্পীমহল।
ভিডিও সৌজন্যে Musiana
সর্বশেষ খবর
-
রোগী পিছু ফি ৮০০ টাকা, আটটি চেম্বার! সোনারপুরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক
-
‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’, মোদিকে বলিউডি বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর, কী বললেন পুতিনকে?
-
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানিই! শুভেন্দুর সঙ্গে জমা দেবেন মনোনয়ন
-
পুজো মিটলেই বাড়বে বাসের ভাড়া! বড় ইঙ্গিত অর্জুনের, কত হতে পারে ন্যূনতম ভাড়া?
-
গণেশ পুজোতেও উন্মুক্ত ক্লিভেজ! কৃতী শ্যাননের পোশাক বিতর্ক উসকে সমালোচিত দিশা