স্টাফ রিপোর্টার: দিঘার মেরিন অ্যাকোয়ারিয়ামকে সিঙ্গাপুরের টানেল মিউজিয়ামের আদলে গড়ে তোলা হবে৷ শুক্রবার কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে এমনটাই জানিয়েছেন কেন্দ্রের পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকর৷
প্রতি বছর সারা পৃথিবী থেকে হাজার হাজার পর্যটক সিঙ্গাপুরের মিউজিয়ামে যান জ্যান্ত হাঙর, অক্টোপাস প্রত্যক্ষ করতে৷ কাচের দেওয়ালের সুড়ঙ্গ দিয়ে যেতে যেতে সামুদ্রিক প্রাণীদের মুখোমুখি হওয়া যায়৷ মুখ্যমন্ত্রী হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটন মানচিত্রে দিঘাকে আলাদা করে তুলে ধরতে চেয়েছিলেন৷ সেই মতো দিঘাকে সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছিল৷ কিছুদিন আগেই দিঘার সমুদ্র সৈকত থেকে মৃত তিমির দেহ তুলে এনে রাখা হয় মিউজিয়ামে৷ সাধারণ দর্শকদের দেখার জন্য৷

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে মন্ত্রী-মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকর।
এ দিন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ভোটের সময় নির্বাচনী লড়াই৷ বাকি সময় রাজ্য এবং কেন্দ্র সরকার একসঙ্গে দেশ গড়ার কাজ করবে৷”
জুওলজিক্যাল সার্ভের ১৫ টি রিজিওনাল সেন্টার রয়েছে৷ আগামি দিনে গুজরাতের কচ্ছে এবং গ্যাংটকে আরও দুটি সেন্টার খুলবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১