Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Digha

জন্মদিনের পার্টির পরই আমেরিকায় বাংলার পড়ুয়ার রহস্যমৃত্যু, গ্রামে ফিরল দেহ

মৃত্যুর ১৮ দিন পর দেহ ফিরল গ্রামে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৫৩

options
link
জন্মদিনের পার্টির পরই আমেরিকায় বাংলার পড়ুয়ার রহস্যমৃত্যু, গ্রামে ফিরল দেহ zoom
প্রতীকী ছবি।

রঞ্জন মহাপাত্র, কাঁথি: আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে বাংলার পড়ুয়ার রহস্যমৃত্যু। পূর্ব মেদিনীপুরের রামনগরের পিছাবনীর সটিলাপুরের যুবকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। খুন নাকি আত্মঘাতী হয়েছেন ওই ছাত্র, তা নিয়ে ক্রমশ দানা বাঁধছে রহস্য। আঠারো দিন পর কাঁথির সাংসদ শিশির অধিকারীর সহযোগিতায় দেহ ফিরে পেলেন তাঁর বাবা।

বছর ছাব্বিশের বিনয় কুমার জানা, পূর্ব মেদিনীপুরের রামনগরের পিছাবনীর সটিলাপুরের বাসিন্দা। গত ৪ জানুয়ারি বিনয়ের জন্মদিন ছিল। বিদেশে তাঁর বন্ধুবান্ধবরা জন্মদিনের পার্টির আয়োজন করেন। সেখানে তাঁর বন্ধুবান্ধবরা কেক কাটেন। ওইদিন সন্ধ্যায় পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে কথাবার্তাও বলেন বিনয়। তাঁর কথাবার্তা কিংবা ব্যবহারে কোনও অসংগতি ছিল না। এর পর আর বিনয়ের সঙ্গে যোগাযোগ হয়নি তাঁর পরিবারের লোকজনের। গত ১১ জানুয়ারি বিনয়ের পরিবারের লোকজনের কাছে পৌঁছয় দুঃসংবাদ। যে ভাড়াবাড়িতে থাকতেন সেখানেই বিনয়ের মৃত্যু হয়েছে বলেই পরিজনদের জানানো হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অফিসের স্ট্রেস থেকেই রাজ্যে বাড়ছে সন্ধ্যার পথদুর্ঘটনা! সমীক্ষায় এল চাঞ্চল্যকর তথ্য]

ওই যুবকের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। শনিবার বিদেশ থেকে বাড়ি ফেরার কথা ছিল বিনয়ের। তবে তার ঠিক আগের দিন অর্থাৎ শুক্রবার কফিনবন্দি হয়ে আমেরিকা থেকে বিনয়ের দেহ বাড়ি ফিরল। সন্তানশোকে কাতর যুবকের বাবা, মা। শোকে ভাসছে গোটা পরিবার এবং প্রতিবেশীরাও। কাঁথির সাংসদ শিশির অধিকারীর সহযোগিতায় দেহ বাড়িতে ফেরে বলেই জানায় শোকগ্রস্ত পরিবারের সদস্যরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম জানা বলেন, “এটা খুব দুঃখজনক ঘটনা।”

[আরও পড়ুন: রেললাইনেই স্টোভ জ্বালিয়ে রান্না, চলছে পড়াশোনা! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.