Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬

‘মুখ্যমন্ত্রীকে অপমান করতে চাইনি’, দুঃখপ্রকাশ দিলীপের

দুঃখপ্রকাশ করে তিনি জানান, যে মন্তব্য তিনি করেছিলেন তা ঘটনার প্রেক্ষিতে। মুখ্যমন্ত্রী অপমানিত হবেন তিনি ভাবেননি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৩, ২০১৬, ১৪:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৩, ২০১৬, ১৪:২৮

options
link
‘মুখ্যমন্ত্রীকে অপমান করতে চাইনি’, দুঃখপ্রকাশ দিলীপের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর অশালীন মন্তব্য নিয়ে ঝড় উঠেছিল রাজ্যের রাজনীতিতে। বাংলার রাজনীতিকে নতুন করে নিচে নামানোর অভিযোগও উঠছিল। এবার সে ব্যাপারেই মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার বিধানসভায় নিজের  মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিনি।

বাম জমানাতেও একাধিকবার অশালীন মন্তব্য করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। বিজেপির বর্তমান সভাপতির মন্তব্যে অনেকে যেন সেই পুরনো দিনের ছায়া দেখছিলেন। দিল্লিতে মমতার ধরনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়েই অশালীন মন্তব্য করে ফেলেন দিলীপবাবু। প্রতিবাদে উত্তাল হয় শাসকদল। কড়া বিবৃতি দেন পার্থ চট্টোপাধ্যায়ও। মঙ্গলবার বিধানসভায় এ ব্যাপারে দুঃখপ্রকাশ করে তিনি জানান, যে মন্তব্য তিনি করেছিলেন তা ঘটনার প্রেক্ষিতে। মুখ্যমন্ত্রী অপমানিত হবেন তিনি ভাবেননি। তাঁকে অপমান করার উদ্দেশ্যও ছিল না তাঁর। বাংলার রাজনীতিতে তিনি নতুন বলে তাঁর দাবি, যদি তাঁর কথায় মুখ্যমন্ত্রী অপমানিত হয়ে থাকেন তবে তিনি দুঃখিত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.