রূপায়ণ গঙ্গোপাধ্যায়, উলুবেড়িয়া: জেলবন্দি দলীয় কর্মীদের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দেখা করতে না দেওয়ার অভিযোগ উঠল উলুবেড়িয়া সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত ৯ এপ্রিল শ্যামপুরের গাজিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী অষ্টরঞ্জন ঘোষ-সহ পাঁচজনকে বোমার মশলা মজুত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও বিজেপি নেতৃত্বের দাবি ছিল, পুরোটাই রাজনৈতিক চক্রান্ত। তৃণমূল ও পুলিশ যোগসাজশ করে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে দলের কর্মীদের। দলের ওই কর্মীদের সঙ্গে সোমবার উলুবেড়িয়া মহকুমা সংশোধনাগারে দেখা করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন দলের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি অনুপম মল্লিক। সংশোধনাগার কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই বলে অভিযোগ তোলেন দিলীপবাবু।
[সিঙ্গল বেঞ্চেই ফিরল পঞ্চায়েত মামলা, প্রয়োজনে প্রতিদিন শুনানির নির্দেশ]
এদিন হাওড়ার শ্যামপুরে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি। এরপর জগৎবল্লভপুর এলাকায় একটি রোড-শো করেন তিনি। অন্যদিকে, মেদিনীপুর গ্রামীণ এলাকায় এদিন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে অংশ নিয়েছিলেন বিজেপির রাজ্য নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। রোড-শো ও পথসভা করেন তিনি। কেশিয়াড়ি ও নারায়ণগড়েও কর্মসূচি রয়েছে জয়ের। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে হিংসা চলছে তা রোধে পুলিশ প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ করার দাবি জানিয়ে এদিন হুগলিতে চন্দননগরের পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিল বিজেপির প্রশাসনিক সেল। ছিলেন সেলের আহ্বায়ক তথা কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি দেবকুমার মুখোপাধ্যায়, প্রাক্তন আইপিএস আর কে হান্ডা প্রমুখ।
[শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে ধর্মতলায় অনশনে কংগ্রেস, মিছিলে বামেরা]
সর্বশেষ খবর
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের