Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Dilip Ghosh

‘গোমাতা’কে আদর করলে রক্তচাপ কমে! ‘গরুর দুধে সোনা’র পর এবার নয়া দাবি মন্ত্রী দিলীপের

২০১৯ সালে বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন দিলীপ ঘোষ দাবি করেছিলেন গরু দুধে সোনা আছে। করোনাকালে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে গোমূত্রকেও অপরিহার্য বলে জানিয়েছিলেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৪:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৪:৫৯

options
link
‘গোমাতা’কে আদর করলে রক্তচাপ কমে! ‘গরুর দুধে সোনা’র পর এবার নয়া দাবি মন্ত্রী দিলীপের zoom
ফাইল ছবি।
Advertisement

যাঁর নামের সঙ্গে বিতর্ক কার্যত সমার্থক। বিরোধীদের উদ্দেশে ‘দাবাং’ ডায়লগ হোক বা ‘গরুর দুধে সোনা’, যিনি মুখ খুললেই বিতর্ক ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। বিজেপি পোড়খাওয়া সেই নেতা বর্তমান সরকারের ক্যাবিনেট মন্ত্রী। এবার গোমাতা নিয়ে তাঁর নতুন মন্তব্য উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গরুর পিঠে হাত বোলালে রক্তচাপ কমবে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

রাজ্যের পঞ্চায়েত, প্রাণীসম্পদ, কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী মঙ্গলবার কাঁকুড়গাছিতে চা-চক্রে যোগ দেন। সেখানেই গোমাতার উপকারিতা নিয়ে বক্তৃতা দিতে গিয়ে দিলীপ বলেন, “গরুকে আদর করলে ব্লাড প্রেসার কমে যেতে পারে।” তিনি আরও বলেন, “গরুর গলকম্বল বা পিঠের কুঁজে হাত বোলালে রক্তচাপ দ্রুত নেমে আসে।”

Advertisement

গত দুবছর আগে উত্তর প্রদেশের কানহা গৌশালার উদ্বোধনে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সঞ্জয় সিং গাঙ্গওয়ার গরুর উপকারিতা বোঝাতে গিয়ে বলেছিলেন, “দিনে দু’বার নিয়মিত গরুর পিঠে হাত বোলালে রক্তচাপ কমে।” গরুর পিঠে হাত বোলালে মাত্র ১০ দিনের মধ্যেই ওষুধের মাত্রা ২০ মিলিগ্রাম থেকে ১০ মিলিগ্রামে নেমে আসবে বলেও দাবি করেছিলেন তিনি। মঙ্গলবার সেই একই দাবি করেন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন তিনি দাবি করেছিলেন গরু দুধে সোনা আছে। করোনাকালে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে গোমূত্রকেও অপরিহার্য বলে জানিয়েছিলেন তিনি। তা নিয়ে বিতর্কের জল গড়িয়েছিল বহুদূর। এবার মন্ত্রী হয়েও গোমাতার উপকারিতা নিয়ে ‘বিশেষজ্ঞ’ দিলীপ যেন নিজের অবস্থানেই অনড় রইলেন!

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.