রাজা দাস: তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল নেতা দুলাল প্রামাণিককে গ্রেপ্তারের প্রতিবাদে ত্রিমোহিনীর ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। সম্পুর্ন মিথ্যা মামলায় ওই নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি। তৃণমূল কর্মী হয়েও নির্দল প্রার্থীকে সমর্থন ও তাঁর ভোটের প্রচার করায় ওই নেতাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ।
[কবিপক্ষেই দেবীপক্ষ! পুজোপ্রেমীদের জন্য শহরে আসছে ‘দশভূজা’]
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের হিলি কালিকাপুরের বাসিন্দা দুলাল প্রামাণিক গত বিধানসভা নির্বাচনের আগে ৩নং ধলপাড়া অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদ পান। দুলালবাবু প্রাক্তন পূর্তমন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শঙ্কর চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত। বিধানসভা নির্বাচনের পর পুনরায় জেলা সভাপতির পদ ফিরে পেয়ে পুরনো সব কমিটি ভেঙে দেন বিপ্লব মিত্র। এবার নতুন কমিটি গঠনের পর পদ হারান দুলালবাবু। পঞ্চায়েত নির্বাচনে দুলালবাবু-সহ অন্যান্য তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা না করেই প্রার্থী দেয় দল। এতেই ক্ষুব্ধ দুলালবাবু ও তাঁর সমর্থক তৃণমূল কর্মীরা পালটা নির্দল প্রার্থী দেন। এমনকি নির্দল প্রার্থী মোখলেশ মণ্ডলের হয়ে এলাকায় প্রচার করেন তাঁরা। এর মধ্যে বৃহস্পতিবার দুলাল প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ৩নং ধলপাড়া গ্রাম পঞ্চায়েতে প্রধানকে মারধরের অভিযোগে দুলাল প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে দুলাল প্রামাণিকের মুক্তির দাবিতে ত্রিমোহিনীতে ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কয়েকশো গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছায় হিলির থানার ওসি তাসি শেরপা-সহ বিশাল পুলিশ বাহিনী। যান অতিরিক্ত জেলা পুলিশ দেবাশিস নন্দী-সহ বিশাল কমব্যাট ফোর্স। অবশেষে পুলিশের হস্তখেপে অবরোধ উঠে যায়।
আন্দোলনকারী জমিরুদ্দিন প্রামাণিক জানান, শঙ্কর চক্রবর্তী সভাপতি থাকাকালীন দুলাল প্রামাণিক ধলপাড়া অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদ পান। এরপর জেলা সভাপতি বিপ্লব মিত্র দুলালকে ওই পদ থেকে সরিয়ে দেন। এমনকি এবারের নির্বাচনে তাদের সঙ্গে আলোচনা না করেই তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়। যা তাদের পছন্দ নয়। তারা পালটা নির্দল প্রার্থী দেয়। দুলাল প্রামাণিক সেই নির্দল প্রার্থীর সমর্থন করছিলেন ও তাঁর হয়ে প্রচার চালিয়েছেন। এটাই তার অপরাধ। এই জন্যই তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তার নিঃশর্ত জামিনের দাবিতে পথ অবরোধ করেন তারা।
[মেডিক্যালে ভরতির প্রতারণাচক্র ফাঁস, ধৃত ১]
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের পাঁচ মাসেই পথ হারাল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের কাছেও সিরিজ হার শ্রেয়সদের
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে
-
ইথানলের মিশ্রণে গাড়ির ক্ষতি না হওয়ার দাবি, গড়করিকে পালটা ‘চ্যালেঞ্জ’ সমাজকর্মীদের