Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Jalpaiguri

পায়ের অস্ত্রোপচারের ৫ দিন পরও দেখা নেই ডাক্তারের! ‘গাফিলতি’তে রোগীর মৃত্যু

কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৫, ১৬:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৫, ১৬:২৯

options
link
পায়ের অস্ত্রোপচারের ৫ দিন পরও দেখা নেই ডাক্তারের! ‘গাফিলতি’তে রোগীর মৃত্যু zoom
Advertisement

শান্তনু কর, জলপাইগুড়ি: পায়ের অস্ত্রোপচার করাতে গিয়ে হাসপাতালে মৃত্যু মহিলার। তাতেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে রোগীর পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়েরও হয়েছে।

জানা গিয়েছে, মৃতার নাম জানকী মালাকার। জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তিনি। গত সোমবার পায়ের চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি হন তিনি। বুধবার হয় অস্ত্রোপচার। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকে আর কোনও ডাক্তার দেখেননি ওই রোগীকে। তা সত্ত্বেও রবিবার বিকেল পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল। রাতের দিকে জানকীদেবীর শ্বাসকষ্ট শুরু হয়। সোমবার ভোরে মৃত্যু হয় তাঁর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয় রোগীর পরিবার। ভোরেই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। এরপরই ঘটনার তদন্তের দাবিতে হাসপাতালের গেটে অবস্থানে বসে পরিবার। তাঁদের আরও দাবি, কাটাছেঁড়া অর্থাৎ ময়নাতদন্ত ছাড়াই দেহ তুলে দিতে হবে পরিবারের হাতে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, কী কারণে রোগীর মৃত্যু জানতে ময়নাতদন্ত জরুরি। হাসপাতালের তরফে সেকথা পরিবারকে জানানো হলেও তাঁরা কিছু শুনতে রাজি হন। পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টায় পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.