সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: জীবন শেষ করে দেওয়ার মতো চরম সিদ্ধান্তের আগে ফেসবুক পোস্ট। মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের পরদিনই উদ্ধার চিকিৎসকের দেহ। আর ওই ফেসবুক পোস্ট দেখে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোয়ার্টার থেকে দেহ উদ্ধার করল পুলিশ। মানসিক অবসাদে আত্মহত্যা নাকি অন্য কিছু, ধন্দে তদন্তকারীরা।
বছর পঞ্চাশের কল্যাণ আশিস ঘোষ, মেডিসিনের চিকিৎসক। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছিলেন। সম্প্রতি শিলিগুড়িতে বদলি হয়ে গিয়েছিল তাঁর। তবে ডায়মন্ড হারবার হাসপাতালে কোয়ার্টার ছাড়েননি তিনি। সেখানেই বসবাস করছিলেন। সোমবার সকালে ওই হাসপাতালের কোয়ার্টার থেকে চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত অসুস্থতায় সম্প্রতি চিকিৎসকের মায়ের মৃত্যু হয়। শ্রাদ্ধানুষ্ঠান মিটেছে সদ্য। সোমবারই মৎস্যমুখী। সেদিন সকালেই চিকিৎসক পুত্রের মৃত্যুতে স্বাভাবিকভাবেই রহস্য দানা বেঁধেছে।
[আরও পড়ুন: ‘মোদিজি ক্ষমা করলেন না’, লোকসভায় টিকিট না পেয়ে অভিমানী সাধ্বী প্রজ্ঞা]
পুলিশ সূত্রে খবর, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে একটি ফেসবুক পোস্ট করেন ওই চিকিৎসক। ফেসবুক পোস্টের ছত্রে ছত্রে হতাশা। ওই পোস্ট দেখে পুলিশ তৎপর হয়। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোয়ার্টারে এসে চিকিৎসকের খোঁজ করে পুলিশ। তার পর কোয়ার্টারের দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়। মানসিক হতাশা নাকি তাঁর মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা এখনও স্পষ্ট নয়। কী কারণেই বা মানসিক অবসাদে ভুগছিলেন চিকিৎসক, সেসব কিছুই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: গভীর রাতে বাইকের বেপরোয়া গতি, মহেশতলায় দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!
-
কর্মক্ষেত্রে ‘ফ্রেন্ড বম্বিং’-এর শিকার হলেই চাকরি গেল বলে! কীভাবে সতর্ক থাকবেন?
-
বর্ষার শুরুতেই ঘুরে আসুন ভারতের এই নৈসর্গিক ভারজিন স্থানে, হদিশ দিলেন আনন্দ মহিন্দ্রা
-
রবিতে বিসিএস পরীক্ষা, সকাল থেকেই চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি
-
মলমাসের পুণ্যলগ্নে শুক্র প্রদোষ ব্রত, জানুন মহাদেবের পুজোর শুভ তিথি ও মাহাত্ম্য