সুমন করাতি, হুগলি: গুপ্তিপাড়ায় শিশুখুনের ঘটনায় পেরিয়েছে বেশ কয়েকদিন। গ্রেপ্তার হয়েছেন খুদের ঠাকুরদা। এদিকে ‘বন্ধু’ স্বর্ণাভর অপেক্ষায় খাওয়া ভুলেছে প্রতিবেশী চারপেয়ে সঙ্গী অ্যালেক্সা।
হুগলির গুপ্তিপাড়ার বাসিন্দা স্বর্ণাভ সাহার পাশের বাড়িতেই থাকে অ্য়ালেক্সা। ল্য়াব্রেডর প্রজাতির এই সারমেয়র সঙ্গে বেশ ভাব ছিল খুদের। ফাঁকা সময় পেলেই তার কাছে হাজির হতো সে। ফলত দুজনের বন্ধুত্ব বেশ গাঢ় হয়েছিল। মুখে না বলতে পারলেও আচরণে অ্যালেক্সা বুঝিয়ে দিত স্বর্ণাভর প্রতি তার ভালোবাসা। আচমকা কয়েকদিন ধরে দেখা নেই প্রিয় ‘বন্ধু’র। কিছু না বুঝলেও মন খারাপ অ্যালেক্সার। স্বর্ণাভর অপেক্ষায় খাওয়া ভুলেছে সে। একেবার চুপ করে ঘরের এককোণে বসে সে। রোজকার মতো ছোটাছুটি খেলাধুলোও একেবারে বন্ধ। চোখের ভাষায় অ্যালেক্সা বুঝিয়ে দিচ্ছে, তার বন্ধুর দেখা চাই।
প্রসঙ্গত, হুগলির গুপ্তিপাড়া বাদাগাছি এলাকার বছর চারেকের বাসিন্দা স্বর্ণাভ সাহা শনিবার বিকেলে ঠাকুমার ঘরে খেলতে যাচ্ছি বলে বের হয়েছিল। তার পর আর ফিরে আসেনি। পুলিশের কাছে খবর যায়। প্রায় ২০ ঘণ্টা তল্লাশি চলে। শিশুর খোঁজে এলাকায় ড্রোন ক্যামেরা ওড়ানো হয়। ডোবা-পুকুরেও খোঁজ চালানো হয়। শেষ পর্যন্ত রবিবার সকালে বাড়ির শৌচাগারে অচৈতন্য অবস্থায় স্বর্ণাভ উদ্ধার হয়। পরবর্তীতে খুনে জড়িত সন্দেহে খুদের ঠাকুরদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
খাতায়কলমে এগিয়ে মোহনবাগান, হাবাসে ভরসা ইস্টবেঙ্গলের! ডুরান্ড ফাইনালে এগিয়ে কারা?
-
‘নির্দ্বিধায় বন্দে মাতরম বলি’, নিজের শিকড়-সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে সোচ্চার তসলিমা
-
পারিবারিক বিবাদ! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে হেঁটে থানায় যুবক, হাড়হিম কাণ্ড ধূপগুড়িতে
-
কেবল বর্ষা নয়, সারা বছরই জমে জল, রাস্তা পেরিয়ে স্কুলে পৌঁছতে পড়ুয়াদের ভেলাই ভরসা!
-
ডার্বিতে শারীরিক যুদ্ধের চেয়েও বেশি মানসিক লড়াই, মগজাস্ত্রের মহারণ নিয়ে কলম ধরলেন ব্যারেটো