দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: পণের দাবিতে অত্যাচার ও তারপর গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বছর খানেক আগে কাকদ্বীপের উত্তর গড়ানপাড়ার বাসিন্দা অপর্ণা গায়েন (২২)-এর বিয়ে হয়েছিল। গঙ্গাধরপুরের বাসিন্দা বুদ্ধদেব বেড়ার সঙ্গে বিয়ে হয় অপর্ণার। বুধবার রাতে অপর্ণার বাপের বাড়িতে ফোন করে বুদ্ধদেব। সে জানায়, অপর্ণা খুব অসুস্থ। অপর্ণার অসুস্থতার খবর শুনে তাঁর বাপের বাড়ির লোকেরা অপর্ণার শ্বশুরবাড়িতে এসে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
[পুলিশের পৌরহিত্যে বন্দুক ছেড়ে বিয়ের পিঁড়িতে দুই প্রাক্তন মাওবাদী]
অপর্ণার বাপের বাড়ির লোকের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হত। অপর্ণার পরিবারের তরফে কাকদ্বীপের হাডউড কোস্টাল থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অপর্ণার স্বামী, দেওর, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে এই অভিযোগ জানানো হয়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার স্বামীকে গ্রেপ্তার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। অপর্ণাকে হত্যা করা হয়েছে কি না? তা ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যে মৃতার শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এহেন ঘটনায় উত্তেজিত স্থানীয় বাসিন্দারাও। অপরাধীকে উচিত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
[‘উন্নয়ন’ নিয়ে কবিতা, জনসভায় কবি শঙ্খ ঘোষের বিরুদ্ধে তোপ দাগলেন অনুব্রত]
সর্বশেষ খবর
-
খারাপ আবহাওয়ার জের, সড়কপথে মুর্শিদাবাদের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
গুরুতর অসুস্থ হয়ে তিনদিন হাসপাতালে, কেমন আছেন রাজেশ শর্মা? জানালেন সুদীপা
-
বিশ্বকাপ দেখাতে চেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের, ইজরায়েলি হানায় নিহত সমাজকর্মী
-
১ মাসে হাজার কোটি রাজস্ব বৃদ্ধি, শুভেন্দুর পরিশ্রমের ফল পাচ্ছে বদলের বাংলা
-
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, বিচারপতি রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারি দিতেই মামলা প্রত্যাহার অভিষেকের