সঞ্জীব মণ্ডল: মাটিতে পড়ে আস্ত একটি ড্রোন। তাতে আবার এক যন্ত্র লাগানো। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির রাঙ্গাপানির এক গ্রামে। সোমবার বিকেলে ড্রোনটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় স্থানীয় ফাঁসিদেওয়া থানায়। পুলিশ এসে ড্রোনটি নিয়ে যায়। কিন্তু কে বা কারা কোন উদ্দেশ্যে ড্রোনটি ফেলে রেখে গিয়েছে? তা নিয়ে এখনও ধন্দে স্থানীয় বাসিন্দারা।
প্রসঙ্গত, সোমবারই উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকও করেছেন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে বেশ কড়া নিরাপত্তা রয়েছে। কিন্তু এদিনই ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমনিতেই যে স্থানে ড্রোনটি উদ্ধার হয়েছে, সেখান থেকে অল্প দূরেই রয়েছে বায়ুসেনার ছাউনি। এমন স্থানে ড্রোন ওড়াতে গেলে আলাদা অনুমতির প্রয়োজন হয়। কিন্তু এ ড্রোনটি কে বা কারা উড়িয়েছে? সে প্রশ্নের উত্তর মেলেনি। তাই বেশ সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয়েছে।
[কোচিং সেন্টারের সামনে হট্টগোল, গৃহশিক্ষকের মারে জ্ঞান হারাল ছাত্র]
হয়তো কোনও স্কুল বা কলেজের ছাত্র ড্রোনটি তৈরি করেছে। আর পরীক্ষামূলকভাবেই তা উড়িয়েছে। এমন সম্ভাবনার কথাও বলছেন অনেকে। কিন্তু তাই যদি হয়, তাহলে তো ড্রোনের মালিক প্রকাশ্যে এসে তা স্বীকার করবে। তাছাড়া ড্রোনের মধ্যে যে যন্ত্রটি লাগানো রয়েছে তাও যথেষ্ট রহস্যজনক। আবার প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও ড্রোনের উড়ে আসা অস্বাভাবিক নয়। কারণ রাঙ্গাপানি গ্রামটি ভারত-বাংলাদেশ সীমান্তের বেশ কাছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি করার জন্য এমন ড্রোন ব্যবহার করা হচ্ছে না তো? এই প্রশ্নগুলিই এখন ঘুরে বেড়াচ্ছে শিলিগুড়ির এলাকায়। আপাতত ড্রোনটি ফাঁসিদেওয়া থানাতেই রাখা আছে। দার্জিলিংয়ের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, ড্রোনটি কে বা কারা কোন উদ্দেশ্যে উড়িয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বিএসএফ ফ্রন্টিয়ারের গোয়েন্দারা এসে বিষয়টি খতিয়ে দেখছে। সেনার একটি বিশেষ দলও খুব শিগগিরিই এসে পৌঁছবে। যে গ্রামে ড্রোনটি পাওয়া গিয়েছে সেখান থেকে বাংলাদেশ সীমান্ত মাত্র ৪-৫ কিলোমিটার দূরে। প্রতিবেশী দেশ থেকে কোনও নজরদারি চালানো হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
[বেপরোয়া গতি কাড়ল প্রাণ, লরি-বোলেরোর মুখোমুখি সংঘর্ষে এসআই-সহ মৃত ৩]
সর্বশেষ খবর
-
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কোথায় কত শূন্যপদ, আবেদনের যোগ্যতা কী? জানাবে বিশেষ অ্যাপ
-
ধনেপাতার ডাঁটি ফেলে দেন? রান্নায় ব্যবহার করে ফেলুন এই ৫ উপায়ে
-
সূচনা ১৭৯৭ সালে! কেশরগড়ে পঞ্চকোট রাজবাড়ির রথের জৌলুস ফেরাতে উদ্যোগী রাজ্য
-
‘ফকল্যান্ড চাই’, সেমি লড়াইয়ের আগে হুঙ্কার আর্জেন্টিনার, ‘গণভোটের রায়…’, পালটা ব্রিটেনের
-
ফের রুদ্ধ হরমুজ! আবারও কি চড়চড়িয়ে বাড়বে রান্নার গ্যাসের দাম?