রাজ কুমার, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে আন্তর্জাতিক পাচারচক্রের হদিশ! ভুটান সীমান্তের জয়গাঁ থেকে গ্রেপ্তার ব্রাউন সুগার পাচারচক্রের চক্রের তিন পান্ডা। তাদের মধ্যে রয়েছেন এক মহিলাও। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তাতেই সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত ফেরার।
ধৃতদের নাম সুশান্ত তামাং, সাবিনা খাতুন ও অমিত থাপা। গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় তিনজনকে। ধৃতদের থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকার ভুটানি নোট ও ৫০ হাজার টাকা ভারতীয় নোট উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত বাইক, স্কুটি ও মোবাইল ফোন। পুলিশ জানিয়েছে, ধৃত সুশান্তকে আগেও অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছিল।
পুলিশ জানিয়েছে, তাদের কাছে বেশকিছু দিন ধরে খবর আসছিল, সুমন তামাং ওরফে পাতাং নামে এক যুবক বাড়িতেই বেআইনি ড্রাগসের ব্যবসা করছে। বুধবার রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, বাড়িতে উপস্থিত হয়েছে পান্ডারা। অভিযান চালায় পুলিশ। তবে সুমন তামাং ফেরার। জয়গাঁ থানার ওসি পালজার ভুটিয়া বলেন, “সুমন তামাং নামে এলাকার এক যুবক বেআইনি ড্রাগসের ব্যবসা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাই। তাতে সুমনের তিন সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। যুবকের খোঁজে তল্লাশি চলছে।”
সর্বশেষ খবর
-
স্কুলের হস্টেলে ২২ ছাত্রীর শ্লীলতাহানি! অভিযুক্ত ১ জনই, শোরগোল মহারাষ্ট্রে
-
উন্নয়নের নামে ক্ষত-বিক্ষত হচ্ছে হিমালয়, সতর্ক না হলে সমূহ বিপদ
-
ধ্বংসযজ্ঞের মাঝে একাকী যোদ্ধা! ‘মৃত্যুপুরী’ নেপালে কীভাবে প্রাণে বাঁচলেন ৯৭-এর বৃদ্ধা?
-
‘আমাকে ওরা মেরে ফেলবে’, প্রসবের আগে আশঙ্কা যুবতীর! সদ্যোজাত ও মায়ের মৃত্যুুতে প্রশ্ন
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?