অর্ণব দাস, বারাকপুর: সরকারি হাসপাতাল চত্বরে মত্ত অবস্থায় গাড়ি চালানো শিখতে গিয়ে ঘটল দুর্ঘটনা। দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জখম হলেন তিনজন। সোমবার সন্ধ্যার পরের এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে। এনিয়ে ঘোলা থানায় অভিযোগ দায়ের হলে ঘাতক গাড়িটিকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গাড়িচালক পলাতক। তাঁর খোঁজ চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল চত্বরেই গাড়ি চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চিকিৎসকদের দুটি গাড়িতে ধাক্কা মারে ঘাতক গাড়িটি। অভিযোগ, তখনই ধাক্কা লাগে চিকিৎসা করাতে আসা এক রোগীর ও তাঁর পরিবারের দুই সদস্যর। মত্ত অবস্থায় গাড়ি চালানো শিখতে গিয়েই যুবক এই কীর্তি করেছে বলেই অভিযোগ তোলেন উপস্থিত স্থানীয়রা।
এ নিয়ে উত্তেজনা ছড়ালে পরিস্থিতির বেগতিক বুঝে গাড়ি ফেলে চম্পট দেয় অভিযুক্ত। এরপরই থানায় অভিযোগ জানান হলে ব্যবস্থা নেয় পুলিশ। তবে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে