Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Dubrajpur

কাউন্সিলর পদ ছেড়ে কান্নাকাটি! দুবরাজপুরে দোরে-দোরে ঘুরে তৃণমূল ছাড়ার ঘোষণা সাগর কুণ্ডুর

চোখে জল, পাড়ায় পাড়ায় ঘুরে বলে দিলেন তিনি আর কাউন্সিলর থাকছেন না। দুবরাজপুর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি থেকেও ইস্তফা দিলেন। ছাড়লেন দলও।

Advertisement
সৌরভ চক্রবর্তী
সৌরভ চক্রবর্তী

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৮:১৪

link
সৌরভ চক্রবর্তী
সৌরভ চক্রবর্তী

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৮:১৪

options
link
কাউন্সিলর পদ ছেড়ে কান্নাকাটি! দুবরাজপুরে দোরে-দোরে ঘুরে তৃণমূল ছাড়ার ঘোষণা সাগর কুণ্ডুর zoom

চোখে জল, পাড়ায় পাড়ায় ঘুরে বলে দিলেন তিনি আর কাউন্সিলর থাকছেন না। দুবরাজপুর (Dubrajpur) তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি থেকেও ইস্তফা দিলেন। এমনকী তৃণমূল কংগ্রেস দল ছাড়ার কথাও বাড়ি বাড়ি গিয়ে ঘোষণা করে এলেন। মঙ্গলবার সাত সকালে এমনই কাণ্ড করলেন দুবরাজপুর ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুন্ডু।

সোমবার রাতেই সমাজ মাধ্যমে একটি বড় পোস্ট করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। যদিও কাউন্সিলর পদ, দলীয় পদ এবং দল থেকে নিজেকে সরিয়ে নিলেও মানুষের সেবায় তিনি থাকবেন বলে দাবি করেছেন সাগর কুন্ডু। তাঁর দাবি, “১২ নম্বর ওয়ার্ডের মানুষগুলো যাতে ভালো থাকে,সেদিকে নজর রাখব। আজই দলের সব পদ থেকে অফিশিয়ালি ইস্তফা দেব। আমার মনে হয় অনেক হল। এবার সময় এসেছে সব ছেড়ে বেরিয়ে আসার।” আচমকা দল ছাড়ার সিদ্ধান্ত কেন? তবে সাগর কুন্ডু কি বিজেপিতে যোগ দেবেন? প্রশ্নের উত্তরে তিনি জানান, “এতদিন যাঁরা আমার সঙ্গে থেকেছেন, আমি শুধু তাঁদের জন্য কাজ করতে চাই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইস্তফাপত্র জমা দেওয়া সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা জানিয়েছেন, “অনেকে দুর্নীতি থেকে বাঁচতে তৃণমূল কংগ্রেস ছাড়ছেন। দুবরাজপুর পুরসভায় এতদিন যে সব কাজ হয়েছে, সব কাউন্সিলরদের উপর নজর রাখা হবে। যাঁরা দুর্নীতিতে যুক্ত রয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। “

সরকারি পালাবদলের পর যেভাবে সংক্রমণের মতো বাড়ছে তৃণমূল কাউন্সিলরদের গ্রেপ্তারি। তাতে কাউন্সিলরদের বুকে যে ভয় বাসা বাধছে, তা তো বলাই বাহুল্য। সেই ভয়েই কি দল ছাড়ার আগাম সিদ্ধান্ত? দুবরাজপুর ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পদত্যাগের খবরে তেমনই জল্পনা জেলাজুড়ে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.