Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬
Kultali

মূক-বধির মহিলাকে ‘ধর্ষণ’, কুলতলিতে কাঠগড়ায় প্রতিবেশী

পুলিশ জানিয়েছে, ধর্ষণের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ১৩:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ১৩:০৮

options
link
মূক-বধির মহিলাকে ‘ধর্ষণ’, কুলতলিতে কাঠগড়ায় প্রতিবেশী zoom
প্রতীকী ছবি

দেবব্রত মণ্ডল, বারুইপুর: রাজ্য়ে ফের ধর্ষণের অভিযোগ। এবার কুলতলিতে মূক ও বধির এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুলতলির বাসিন্দা বছর চল্লিশের ওই মহিলা দক্ষিণ ২৪ পরগনার মা-ভাইয়ের সঙ্গে থাকেন। তিনি মূক ও বধির। মাঝেমধ্যে তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন। এদিকে-ওদিকে ঘুরে বেড়াতেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হন তিনি। অভিযোগ, সেই সময় বছর আটান্নর এক প্রতিবেশী প্রৌঢ় তাঁকে রাস্তার ধারে ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ দিকে তিনি দীর্ঘক্ষণ না ফেরায় মহিলার মা ও ভাই খুঁজতে বের হন। খুঁজতে বেরিয়ে ওই ঝোপের ধারে গিয়ে প্রৌঢ়ের কুর্কীতির দেখতে পেয়ে যান তাঁরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তখনই আশেপাশের লোকজন ডেকে প্রৌঢ়কে ধরে ফেলেন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.