সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মাটি, খড় দিয়ে প্রতিমা তৈরি দেখতে অভ্যস্ত সকলেই। বাতাবি লেবু দিয়ে তৈরি দুর্গাপ্রতিমা দেখেছেন কখনও? পুজোর মুখে চমক সুন্দরবনের কাকদ্বীপ গোবিন্দরামপুর শিরিশমোড় এলাকার বধূর। হাতের জাদুতে এমনই ব্যতিক্রমী প্রতিমা তৈরি করলেন ব্রততী কামার বাগ।

ছোট থেকে আঁকার প্রতি ঝোঁক। পড়াশোনার মাঝে কখনও বাধা হয়ে দাঁড়ায়নি রং, তুলি। কলেজের পড়াশোনা শেষ করে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে উঠে পড়ে লাগেন ব্রততী। বিউটিশিয়ান কোর্স করেন। বাড়িতেই খোলেন বিউটি কর্ণার।

[আরও পড়ুন: বাউল, বাঁশি ও বন্যপ্রাণের মাঝে পুজো কাটাবেন? পাড়ি দিন খয়রাবেড়ায়]
সংসার, বিউটি পার্লার চালানোর ফাঁকে এবার মন দিয়েছেন প্রতিমা তৈরিতে। বাতাবি লেবুর প্রতিমা তৈরিতে বাড়ির লোকজনের ১০০ শতাংশ সাহায্য পেয়েছেন। ব্রততীর হাতের জাদুতে মুগ্ধ তাঁর পরিবারের সকলেই।

বাতাবি লেবুর তৈরি দুর্গাপ্রতিমা কতদিন ভালো থাকবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই বোধনের আগেই ব্রততীর হাতে তৈরি প্রতিমার আরাধনা হয়ে গিয়েছে। বাতাবি লেবু নষ্ট না হলে দুর্গাপুজোর সময়েও হবে পূজার্চনা।
[আরও পড়ুন: পদ্ম নয়, ১০৮টি অপরাজিতায় সন্ধিপুজো হয় উত্তর কলকাতার এই বনেদি বাড়িতে]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে