সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে ‘লক্ষ মানুষের স্বপ্নপুরণ’৷ অভিনব এই প্রকল্পের কাজ শুরু হয়েছে রাজ্যজুড়ে৷ নতুন জেলা পশ্চিম বর্ধমান জেলাতেও এই প্রকল্পকে সার্থক করে তুলতে সার্বিক পরিকল্পনা নেওয়া হয়েছে৷ পরিকল্পনামাফিক কাজও এগিয়েছে অনেকটাই৷ চলতি আর্থিক বছর থেকেই এই ‘মিলিয়ন ড্রিমস’ প্রকল্পের কাজ পাবেন জেলার জব কার্ডের সুবিধাভোগীরা৷
কী এই ‘মিলিয়ন ড্রিমস’? গ্রাম পঞ্চায়েত পিছু স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ৩০০টি পরিবারকে ১০০ দিনের প্রকল্পে ১০০ দিনই কাজ দেওয়া হয়েছে৷ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য পরিবারগুলিকে এই প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হলেও আর্থিকভাবে দুঃস্থ, শারীরিকভাবে দুর্বল কিংবা ভূমিহীন মানুষদেরও এই প্রকল্পের আওতায় আনা হবে৷ এই রাজ্যে প্রায় ৩৩ হাজার পঞ্চায়েত রয়েছে৷ প্রতি পঞ্চায়েতে ৩০০টি পরিবার ১০০ দিন কাজ পাবে৷ অর্থাৎ এক লক্ষ পরিবার এই প্রকল্পে কাজ পাবেন৷ তাই ‘মিলিওন ড্রিমস’৷
[ঝিটকার জঙ্গলে বড়সড় বাস দুর্ঘটনা, অন্তত ৬ জনের মৃত্যু]
নতুন জেলা পশ্চিম বর্ধমানে মোট ৬২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে৷ এই প্রকল্পে জেলার মোট ১৮ হাজার ৬০০টি পরিবার কাজ পাবেন বলে জেলা প্রশাসনের দাবি৷ চলতি আর্থিক বছরে এই প্রকল্পের জন্যে পরিবারগুলির নামের তালিকা তৈরি করে ইতিমধ্যেই ব্লক-ভিত্তিক জমা পরতে শুরু করেছে বলে জানা গিয়েছে৷ বছরে এই পরিবারগুলি ১০০ দিনই কাজ পেলে মোট ১৮,৬০,০০০ কর্মদিবসের সৃষ্টি হবে৷ মজুরি বাবদ ব্যয় হবে ৩ কোটি ৫৫ লক্ষ ২৬ হাজার টাকা৷ পশুপালন, পোলট্রি, নার্সারি, বৃক্ষপাট্টা প্রভৃতি কাজের মাধ্যমে যেমন গ্রামীণ মানুষকে আর্থিকভাবে সচ্ছল করা হবে, তেমনই সম্পদ সৃষ্টিও সম্ভব হবে এই প্রকল্পের মাধ্যমে৷ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য পরিবারগুলি ছাড়াও এই প্রকল্পে আর্থসামাজিক ও জাতি-ভিত্তিক সুমারি অনুযায়ী শারীরিকভাবে দুর্বল ও যারা এই প্রকেল্প কাজ করতে ইচ্ছুক, তাঁদেরও কাজ দেওয়া হবে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷ পশ্চিম বর্ধমান জেলায় সুমারি অনুযায়ী ৬২৫২ জন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ আছেন৷ গত আর্থিক বছরে এই ধরনের মানুষদের মধ্যে ১০০ দিনের প্রকল্পে ৯৪২ জনকে কাজ দেওয়া সম্ভব হয়েছিল৷ এরফলে ৩৮, ৪৪২ কর্ম-দিবসের সৃষ্টি করাও গিয়েছিল৷
পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কস্তুরী বিশ্বাস বলেন, “দল হিসাবে কাজ করা হয়েছে বলেই এই সাফল্য এসেছে৷ ভাল কাজ হয়েছে ১০০ দিনের প্রকল্পে৷ এই আর্থিক বছরে আরও ভিন্ন ধরনের আরও ভাল কাজ করার জন্যে ইতিমধ্যেই পরিকল্পনামাফিক কাজ শুরু হয়ে গিয়েছে৷ আরও বেশি করে এই প্রকল্পে মানুষকে অংশগ্রহণ করানোর উদ্দেশ্যেই অভিনব কিছু কাজ গ্রহণ করা হচ্ছে৷”
সর্বশেষ খবর
-
‘স্কুলেই ফিনান্সিয়াল লিটারেসি পড়ানো উচিত’, কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে বললেন সুকান্ত মজুমদার
-
আশঙ্কাই সত্যি! বারুইপুরে গণপিটুনিতে উসকানির অভিযোগে গ্রেপ্তার বামনেতা লাহেক আলি
-
মাকে পৃথিবী থেকে সরালেই ঘরে ফিরবে বউ, শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টা ছেলের!
-
কোভিড আক্রান্ত কুমার শানুপুত্র জান! ফের ফিরছে আতঙ্কের দিন?
-
‘না পোষালে চাকরি ছেড়ে দিন’, প্রাইভেট প্র্যাকটিস নিয়ে চিকিৎসকদের কড়া ‘ওষুধ’ স্বাস্থ্যমন্ত্রীর